IPL 2025: 'অফ ফর্মে থাকা ক্রিকেটারদের পাশে আছে দল' - নাইট অধিনায়ক রাহানে

People's Reporter: আগামীকাল অর্থাৎ রবিবার রাজস্থানের বিপক্ষে ম্যাচ রয়েছে কেকেআরের। রাহানে কলকাতায় এক অনুষ্ঠানে বলেন, দল ভেঙ্কটেশের পাশে আছে।
অজিঙ্কা রাহানে
অজিঙ্কা রাহানেছবি - সংগৃহীত
Published on

ঘরের মাঠে রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংস এবং বাকি দুটো অ্যাওয়ে ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু - এই সবক'টি ম্যাচই জিততে হবে কলকাতাকে। তবে দল এখনও ছন্দে নেই। বিশেষ করে সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ারের অফ ফর্ম চিন্তায় রাখছে নাইটদের। যদিও ভেঙ্কটেশের পাশেই আছেন নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে।

আগামীকাল অর্থাৎ রবিবার রাজস্থানের বিপক্ষে ম্যাচ রয়েছে কেকেআর-এর। রাহানে কলকাতায় এক অনুষ্ঠানে বলেন, 'দল ভেঙ্কটেশের পাশে আছে। হয়তো আগামী ইনিংসেই ও রানে ফিরবে। চারটি ম্যাচ বাকি রয়েছে। ঠিক রানে ফিরবে।'

ভালো ফর্ম নেই সুনীল নারিনেরও। সেই বিষয়ে রাহানে বললেন, 'দলের হয়ে আগে অনেক রান করেছে নারিন। এবারেও খুব একটা খারাপ খেলেনি। ডি’কক শুরুটা ভালো করেছিল। ওকে নিয়েও আমরা আশাবাদী। প্লেয়ারদের আমরা স্বাধীনতা দিচ্ছি। অহেতুক চাপ দিচ্ছিনা। দল পজিটিভই রয়েছে।'

নাইটদের দুটো ম্যাচ রাজস্থান আর চেন্নাইয়ের বিরুদ্ধে। দুটো দলই আইপিএল থেকে ছিটকে গেছে। রাহানে বলেন, 'কোনো দল ছিটকে গেলে তারা আরও মরিয়া হয়ে ওঠে। অন্যরকমের মানসিকতা নিয়ে খেলে। আমাদের সঠিক মানসিকতা নিয়ে খেলতে হবে। ওদের হারানোর কিছু নয়। কিন্তু আমাদের জিততে হবে।'

অজিঙ্কা রাহানে
IPL 2025: রিঙ্কুকে কুলদীপের 'চড়' বিতর্কে মুখ খুললো KKR! কী জানালো ফ্র্যাঞ্চাইজিটি?
অজিঙ্কা রাহানে
UCL: 'বিশেষ কিছু করতে হবে' - চ্যাম্পিয়ন্স লিগ সেমির প্রথম লেগে পিএসজির কাছে হেরে হতাশ আর্সেনাল কোচ!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in