FIFA World Cup 2026: নেদারল্যান্ডসের কাছে ৫-১ ব্যবধানে হারলো সুইডেন

People's Reporter: শুরু থেকেই দাপট দেখায় নেদারল্যান্ডস। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় কোডি গাকপোর পাস থেকে গোল করেন ব্রায়ান ব্রোবি। ১৭ মিনিটের মাথায় ডাচ দের দ্বিতীয় গোলটিও আসে ব্রোবির পা থেকেই।
নেদারল্যান্ডসের কাছে ৫-১ ব্যবধানে হারলো সুইডেন
নেদারল্যান্ডসের কাছে ৫-১ ব্যবধানে হারলো সুইডেন
Published on

তিউনেসিয়াকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছিল সুইডেন। সেই দলই এবার নেদারল্যান্ডসের কাছে হারলো ১-৫ ব্যবধানে। ব্রায়ান ব্রোবি ও কোডি গাকপোর জোড়া গোলে সুইডিশদের বিপক্ষে বড় জয় পেলো ডাচরা।

গ্রুপ এফ-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখায় নেদারল্যান্ডস। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় কোডি গাকপোর পাস থেকে গোল করেন ব্রায়ান ব্রোবি। ১৭ মিনিটের মাথায় ডাচ দের দ্বিতীয় গোলটিও আসে ব্রোবির পা থেকেই। 

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা নেদারল্যান্ডস দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও দুই গোলের দেখা পেয়ে যায়। ৪৭ মিনিট ও ৫৪ মিনিটের মাথায় জোড়া গোল করেন কোডি গাকপো। ৫৯ মিনিটে সুইডেনের হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্থনি এলেঙ্গা। নির্ধারিত সময়ের ৮৯ মিনিটে ডাচদের হয়ে শেষ গোলটি করেন ক্রাইসেনসিও সামারভিল।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ এফ-এর টেবিল টপার এখন নেদারল্যান্ডস। এই গ্রুপের অন্য ম্যাচে আজ ভারতীয় সময় সকাল সাড়ে নটাতে তিউনেসিয়ার বিরুদ্ধে মাঠে নামছে জাপান। এই জাপানের কাছেই প্রথম ম্যাচে ড্র করেছিল ডাচরা। জাপান এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলে গ্রুপ তালিকায় শীর্ষ স্থান দখল করতে পারে।

নেদারল্যান্ডসের কাছে ৫-১ ব্যবধানে হারলো সুইডেন
FIFA World Cup 26: Germany vs Ivory Coast | ২০১৪ সালে কাপ জয়ের পর এই প্রথম নক আউট পর্বে জার্মানি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in