FIFA World Cup 2026: ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, বিদায় কলম্বিয়ার

People's Reporter: ভ্যাঙ্কুভারে ১২০ মিনিট শেষেও ০-০ গোলের সমতার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারান গ্রানিত জাকার বাহিনী। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা।
জয়ের পর সুইজারল্যান্ডের খেলোয়াড়রা
জয়ের পর সুইজারল্যান্ডের খেলোয়াড়রাছবি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এক্স হ্যান্ডেল থেকে স্ক্রিনশট
Published on

৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে সুইশরা। ভ্যাঙ্কুভারে ১২০ মিনিট শেষেও ০-০ গোলের সমতার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারান গ্রানিত জাকার বাহিনী। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা।

টাইব্রেকারে কলম্বিয়ার কুচো হার্নান্দেজের শ্যুট আউট সেভ করে দলকে জয় এনে দিলেন সুইশ গোলরক্ষক গ্রেগর কোবেল। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কোবেলই। পাঁচটি করে শটের মধ্যে দ্বিতীয় শট নিতে যাওয়া কলম্বিয়ার ডেভিনসন স্যাঞ্চেজ বাইরে বল মারেন। প্রথম দুটো শটে গোল করা সুইজারল্যান্ড আবার তৃতীয় শট মিস করে। ম্যানুয়াল অ্যাকানজি মারেন অফ টার্গেটে। এর ঠিক পরেই চতুর্থ শট নিতে যাওয়া কলম্বিয়ার ফুটবলের বল সেভ করেন সুইশ গোলরক্ষক। শেষ দুই শটে সুইজারল্যান্ড কোনো ভুল করেনি। রুবেন ভার্গাসের শ্যুট আউটের পরেই আনন্দে ফেটে পড়ে সুইজারল্যান্ড শিবির।

ভ্যাঙ্কুভারে বুধবার একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হলো কলম্বিয়াকে। ম্যাচের শুরু থেকে লাতিন আমেরিকার দেশটিরই প্রভাব ছিল বেশি। কিন্তু লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজরা ১২০ মিনিটে কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি।

নির্ধারিত ৯০ মিনিটের পর খেলা আরও ৩০ মিনিট অতিরিক্ত সময় গড়ালে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছিল কলম্বিয়া। সুইশ রক্ষণভাগকে একপ্রকার কোণঠাসাই করে ফেলেছিল। কিন্তু ভাগ্য সহায় হলো না। ৯৩ মিনিটে তাদের পেনাল্টির আবেদন খারিজ করেন রেফারি। এর মিনিট পাঁচেক পর লুকুমার হেড বারে লেগে ফিরে আসে। আবার ১০৪ মিনিটে জোরাল শট নেন পরিবর্ত হিসাবে নামা আমদুনি। তাও আটকে দেন সুইশ গোলরক্ষক।

১২ ই জুলাই কনসাস সিটিতে কোয়ার্টার ফাইনালের চতুর্থ ম্যাচে মাঠে নামছে সুইজারল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। রোমহর্ষক ম্যাচে ২ গোলে পিছিয়ে থেকেও ইজিপ্টকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসিরা।

জয়ের পর সুইজারল্যান্ডের খেলোয়াড়রা
FIFA World Cup 2026: আর্জেন্টিনা ম্যাচে ফিফার বর্ণবিদ্বেষ বিরোধী সংকেত; ইজিপ্ট কোচকে হলুদ কার্ড
জয়ের পর সুইজারল্যান্ডের খেলোয়াড়রা
FIFA World Cup 2026: ছিটকে গেল আরও এক আয়োজক; বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় যুক্তরাষ্ট্রের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in