কানাডা, মেক্সিকোর পর এবার যুক্তরাষ্ট্র। শেষ হলো তিনি সহ আয়োজকের বিশ্বকাপ অভিযান। বেলজিয়ামের কাছে ১-৪ ব্যবধানে হেরে রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিলো যুক্তরাষ্ট্র। বেলজিয়াম জায়গা করে নিলো কোয়ার্টার ফাইনালে।
রেড ডেভিলদের হয়ে এই ম্যাচে জোড়া গোল করলেন চার্লস ডি কেটেলিয়ার। একটি করে গোল করলেন ভানাকেন এবং রোমেলু লুকাকু। সিয়াটেলে মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র লড়াই জারি রাখলেও দ্বিতীয়ার্ধে দাঁড়াতে পারেনি।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা বেলজিয়াম দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে। খেলা শুরুর ৯ মিনিটেই এদিন কেটেলিয়ার গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। গোল হজম করার পর ৩১ মিনিটের মাথায় সমতা ফিরে পায় যুক্তরাষ্ট্র। রাউন্ড অব ৩২ এর পর রাউন্ড অব ১৬-তেও গোল করলেন যুক্তরাষ্ট্রের মালিক টিলম্যান।
যুক্তরাষ্ট্র সমতা ফিরে পাওয়ার দু মিনিটের মাথায় আবার এগিয়ে যায় বেলজিয়াম। ফের গোল করেন কেটেলিয়া। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ভানাকেন গোল করে বেলজিয়ামকে আরও এগিয়ে দেন। আর খেলার শেষ পর্যায়ে ইনজুরি টাইমে এসে ভানাকেনের বাড়ানো পাস থেকে গোল করেন রোমেলু লুকাকু।
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন। মিকেল মরিনোর একমাত্র গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসা লুইস দে লা ফুয়েন্তের দলের বিরুদ্ধে ১১ জুলাই ইঙ্গলেউডে মাঠে নামবেন কেভিন ডি ব্রুইনরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন