FIFA World Cup 2026: হালান্ডের জোড়া গোল, নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেলো ব্রাজিল

People's Reporter: এই বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন আর্লিং হলান্ড। চারটি ম্যাচ খেলেছেন, করেছেন ৭ গোল। গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি এবং এমবাপ্পেকে ছুঁয়ে ফেলেছেন তিনি।
আর্লিং হলান্ড
আর্লিং হলান্ডছবি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এক্স হ্যান্ডেল থেকে স্ক্রিনশট
Published on

আন্তর্জাতিক ফুটবলে নরওয়েকে এর আগে কখনও হারাতে পারেনি ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফলতম দল এবারও পারলো না। চলতি বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্লিং ব্রুট হলান্ড একাই নাস্তানাবুদ করলেন ভিনিসিয়াস, নেইমারদের। হলান্ডের জোড়া গোলের সুবাদে ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো নরওয়ে।

মেটলাইফ স্টেডিয়ামে সোমবার মাঝ রাতে একাধিক সুযোগ হাতছাড়া করলেন ভিনিসিয়াসরা। ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি। ব্রুনো গিমারাইসের শট আটকে দেন নরওয়েজিয়ান গোলকিপার নাইল্যান্ড। বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) গত ৪০ বছরে প্রথম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে পেনাল্টি থেকে গোল মিস করেছেন গিমারাইস।

ম্যাচের ৬০ মিনিটে ম্যাচের ৬০ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন এনড্রিক। ৬৭ মিনিটের মাথায় মাঠে নামেন নেইমার। খেলা যখন প্রায় শেষের দিকে, দুই দলই যখন গোল করতে মরিয়া, ৭৯ মিনিটের মাথায় আন্দ্রেসের বাড়ানো পাস থেকে দুর্দান্ত হেডারে ব্রাজিলের জালে বল জড়িয়ে যান আর্লিং হলান্ড।

এই গোলের মিনিট দশেক বাদে ফের আন্দ্রেসের বাড়ানো বল পেয়ে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। খেলা যখন প্রায় শেষের দিকে, ব্রাজিল আবারও পেনাল্টি পায়। তবে এবার আর পেনাল্টি ব্যর্থ যেতে দিলেন না নেইমার। চলতি বিশ্বকাপে নিজের একমাত্র গোলটি পেলেন তিনি।

এই বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন আর্লিং হলান্ড। চারটি ম্যাচ খেলেছেন, করেছেন ৭ গোল। গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি এবং এমবাপ্পেকে ছুঁয়ে ফেলেছেন তিনি। যদিও এমবাপ্পে এবং মেসির থেকে এক ম্যাচ কম খেলেই তাঁদের সাথে একই সিংহাসনে বসেছেন এই ম্যান সিটি তারকা। এর পাশাপাশি, নরওয়ের জার্সিতে টানা ১৪ ম্যাচে গোল পেলেন তিনি।

আর্লিং হলান্ড
FIFA World Cup 2026: প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, একমাত্র গোল এমবাপ্পের
আর্লিং হলান্ড
FIFA World Cup 2026: বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বলের হাড্ডাহাড্ডি লড়াই, তালিকায় কোন কোন তারকা?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in