FIFA World Cup 2026: প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, একমাত্র গোল এমবাপ্পের

People's Reporter: বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপের নক-আউট পর্বে তিন বা তার অধিক গোল করার রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপ্পে।
কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পেফাইল ছবি সংগৃহীত
Published on

প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো ফ্রান্স। ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করে 'লে ব্লুজ'-দের জয় এনে দেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলের সাথে সাথেই গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁয়ে ফেলেছেন ফরাসী অধিনায়ক। চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে সাতে।

বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপের নক-আউট পর্বে তিন বা তার অধিক গোল করার রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে নকআউটে ৩ টি গোল করেছিলেন। কাতার বিশ্বকাপে করেছিলেন ৫ গোল। যার মধ্যে ছিল ফাইনালে দুর্দান্ত হ্যাটট্রিক। চলতি নর্থ আমেরিকা বিশ্বকাপের নক-আউটে ইতিমধ্যেই ৩ গোল করে ফেলেছেন ফরাসী অধিনায়ক। রাউন্ড অব ৩২-এ সুইডেনের বিপক্ষে জোড়া গোল করার পর রাউন্ড অব - ১৬ তে প্যারাগুয়ের বিপক্ষেও গোল করলেন তিনি।

ফিলাডেলফিয়াতে রবিবার পুরো ম্যাচে আধিপত্য দেখালেও প্যারাগুয়ের রক্ষণভাগ এবং গোলরক্ষক অরল্যান্ডো গিলের কাছে বারবার ব্যর্থ হতে হয় ফরাসী স্ট্রাইকারদের। পুরো ম্যাচে ৭৬ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল ফ্রান্স। প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো অন্ততপক্ষে চারটি দুর্দান্ত সেভ করেন।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে লেফট উইং থেকে বল নিয়ে প্যারাগুয়ের বক্সে ঢুকে পড়েন ডেজায়ার ডুয়ে । প্যারাগুয়ের তিনজন ডিফেন্ডার একসঙ্গে তাঁকে বাধা দেন। পিছন থেকে ট্যাকল করে ফেলে দেওয়া হয়। প্রথমে রেফারি কোনো সংকেত না দিয়ে খেলা চালিয়ে যেতে বলেন। পরে ভিএআর-এর সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ৭০ মিনিটে পেনাল্টি থেকে সহজেই গোল করেন এমবাপ্পে।

আগামী ১০ জুলাই ফক্সবর্গে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ফ্রান্স। কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো।

কিলিয়ান এমবাপ্পে
FIFA World Cup 2026: বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বলের হাড্ডাহাড্ডি লড়াই, তালিকায় কোন কোন তারকা?
কিলিয়ান এমবাপ্পে
FIFA World Cup 2026: শেষ ১৬-তে সুইজারল্যান্ডের মুখোমুখি কলম্বিয়া, বিশ্বকাপ থেকে বিদায় ঘানার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in