FIFA World Cup 2026: শেষ ১৬-তে সুইজারল্যান্ডের মুখোমুখি কলম্বিয়া, বিশ্বকাপ থেকে বিদায় ঘানার

People's Reporter: ম্যাচের ১৪ মিনিটের মাথায় লুইস দিয়াজের অ্যাসিস্ট থেকে ডান পায়ের শটে দুরন্ত গোল করেন জন আরিয়াস। আরিয়াসের এই একমাত্র গোলেই শেষ হাসি হাসলো লাতিন আমেরিকার দেশটি।
জয়ের পর কলম্বিয়া দল
জয়ের পর কলম্বিয়া দল ছবি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ এক্স হ্যান্ডেল থেকে স্ক্রিনশট
Published on

চলতি বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর শেষ ম্যাচে নজর কাড়লো ফিজিক্যাল ফুটবল। আক্রমণ প্রতিআক্রমণের লড়াইয়ে শেষ হাসি হাসলো চলতি বিশ্বকাপে অপরাজিত থাকা কলম্বিয়া। বিশ্বকাপ অভিযান শেষ হলো ঘানার।

শনিবার সকালে, কানসাস সিটি স্টেডিয়ামে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গিয়েছেন লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজরা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় লুইস দিয়াজের অ্যাসিস্ট থেকে ডান পায়ের শটে দুরন্ত গোল করেন জন আরিয়াস। আরিয়াসের এই একমাত্র গোলেই শেষ হাসি হাসলো লাতিন আমেরিকার দেশটি।

পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে কলম্বিয়া'ই। ৬১ শতাংশ বল দখলের পাশাপাশি অন্তত পাঁচটি বড় সুযোগ তৈরি করেছে তারা। শট নিয়েছে অনন্ত ২০ টি। ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগি প্রায় ৭ বার গোল বাঁচিয়েছেন। ম্যাচের সেরা হয়েছেন ঘানার এই গোলরক্ষকই।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে কলম্বিয়া। গ্রুপ পর্বে তারা উজবেকিস্তানকে ৩-১ গোলে হারায়। ডিআর কঙ্গোর বিপক্ষে জয় পায় ১-০ গোলে। শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষ গোলশূন্য ড্র করে গ্রুপের শীর্ষে থেকে নক আউটে পৌঁছায়। শেষ ষোলোতে কলম্বিয়া মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। ভ্যাঙ্কুভারে ৮ জুন ভারতীয় সময় রাত দেড়টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

জয়ের পর কলম্বিয়া দল
FIFA World Cup 2026: জিতলো আর্জেন্টিনা, দর্শকদের মন জয় করে নিল কেপ ভার্দে
জয়ের পর কলম্বিয়া দল
FIFA World Cup 2026: স্প্যানিশ আর্মাডার সামনে অসহায় অস্ট্রিয়া, শেষ ১৬-তে সামনে পর্তুগাল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in