FIFA World Cup 2026: জিতলো আর্জেন্টিনা, দর্শকদের মন জয় করে নিল কেপ ভার্দে

People's Reporter: প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পশ্চিম আফ্রিকার ছোট্টো দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে যে ফুটবল উপহার দিলো, তা ফুটবল ইতিহাসে অমলিন থাকবে। এদিন আর্জেন্টিনা জয়ী হলেও সব নজর কেড়ে নিয়েছে এই দেশ।
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহো
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহোছবি ফেসবুক থেকে সংগৃহীত
Published on

মায়ামিতে ১২০ মিনিটের ধুন্ধুমার লড়াইয়ের পর শেষ হাসি হাসলো আর্জেন্টিনা। ফের গোল করলেন লিওনেল মেসি। গড়লেন একাধিক রেকর্ডও। তবে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পশ্চিম আফ্রিকার ছোট্টো দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে যে ফুটবল উপহার দিলো, তা ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। তবে কেপ ভার্দেকে হারাতে তাদের খেলতে হলো ১২০ মিনিট। নাটকীয় ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ ব্যবধানে। এরপর অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়ালে আর্জেন্টিনা শুরুতে গোল করে এগিয়ে গেলেও ফের ছোবল মারে কেপ ভার্দে। ম্যাচে ফিরে আসে সমতা।

ম্যাচ যখন নিশ্চিতভাবেই টাইব্রেকারের দিকে এগোচ্ছে, তখনই ১১১ মিনিটে লিওনেল মেসির নেওয়া একটি নিখুঁত কর্নার থেকে হেড করতে যান ক্রিস্টিয়ান রোমেরো। বল কেপ ভার্দের ডিফেন্ডার দিনে বোর্হেসের হাতে লেগে জালে ঢুকে যায়।

শনিবার খেলা শুরুর ২৯ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে এটি আর্জেন্টিনা কিংবদন্তীর সপ্তম গোল। প্রথম খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপ আসরে দুইবার ৭ গোল করলেন লিওনেল মেসি। বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বয়স্ক (৩৯ বছর ৯ দিন বয়সে) দক্ষিণ আমেরিকান ফুটবলার হলেন লিওনেল মেসি। এর মাধ্যমে তিনি উরুগুয়ের ওবদুলিও ভারেলার রেকর্ডটি ভেঙে দিয়েছেন, যিনি ১৯৫৪ সালে ৩৬ বছর বয়সে এই রেকর্ডটি গড়েছিলেন।

প্রথমার্ধে এগিয়ে থাকা আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে সমতা ফিরে পায় ম্যাচের ৫৯ মিনিটে। ডেরয় দুয়ার্তে গোল করে সমতা এনে দেন আফ্রিকার দেশটিকে। অতিরিক্ত ৩০ মিনিটের শুরুতেই ম্যাক অ্যালিস্টারের কাছ থেকে বল পেয়ে কোণাকুনি শটে ভোজিনহাকে পরাজিত করেন লিসান্দ্রো মার্টিনেজ। আর্জেন্টিনা শিবির আনন্দে ফেটে পড়ে। এই গোলের ঠিক ১০ মিনিট বাদে চলতি বিশ্বকাপের অন্যতম সেরা গোলটি করে কেপ ভার্দেকে পুনরায় সমতা এনে দেন সিডনি কাবরাল।

তবে এরপর ১১১ মিনিটের মাথায় আর্জেন্টিনা ফের এগিয়ে যায়। কেপ ভার্দে আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ ষোলোতে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেওয়া ইজিপ্টের।

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহো
FIFA World Cup 2026: স্প্যানিশ আর্মাডার সামনে অসহায় অস্ট্রিয়া, শেষ ১৬-তে সামনে পর্তুগাল
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহো
FIFA World Cup 2026: ৮৮ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের শেষ ১৬তে সুইজারল্যান্ড, বিদায় আলজেরিয়ার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in