রোমহর্ষক ম্যাচে জয় তুলে নিলো আর্জেন্টিনা। দশ জনের সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে লিওনেল মেসির দল। আলবিসেলেস্তাদের হয়ে এই ম্যাচে গোল পেলেন ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ এবং লউটারো মার্টিনেজ। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।
ম্যাচের দশ মিনিটের মাথায় লিওনেল মেসির পাস থেকে গোল করেন ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল পায়নি আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে পিছিয়ে পড়া সুইজারল্যান্ড সমতা ফিরে পায় ড্যান এনদোয়ের গোলে। এনদোয়ের গোলে সমতা ফিরে পাওয়ার মিনিট পাঁচেক পরেই সবচেয়ে বড় ধাক্কা লাগে সুইজারল্যান্ড শিবিরে। দুটো হলুদ কার্ড দেখে ৭২ মিনিটের মাথায় মাঠ ছাড়েন সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো।
দশ জনের দল তাও নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হজম করেনি। তবে অতিরিক্ত সময়ে আর আর্জেন্টিনাকে ধরে রাখা যায়নি। অতিরিক্ত সময়ের ১১২ মিনিটের মাথায় জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
১২০ মিনিটের পর যোগ করা ইনজুরি সময়ের প্রথম মিনিটেই আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন লউটারো মার্টিনেজ। ৩-১ গোলে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন