FIFA World Cup 2026: ম্যাচ জুড়ে আধিপত্য রেখে বিশ্বকাপ স্পেনের; তীরে এসে তরী ডুবলো আর্জেন্টিনার

People's Reporter: খেলার অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ১০৬ মিনিটে স্পেনের পক্ষে জয়সূচক গোল করেন ফেরান টোরেস। ফাইনাল ম্যাচে আগাগোড়া নিজেদের আধিপত্য বজায় রেখে জয় ছিনিয়ে নিল স্পেন।
বিশ্বকাপের ফাইনালে বল দখলের লড়াই
বিশ্বকাপের ফাইনালে বল দখলের লড়াই ছবি ফিফা ওয়ার্ল্ড কাপ এক্স হ্যান্ডেল থেকে স্ক্রিনশট
Published on

বিশ্বকাপ ফাইনালে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন স্পেন। ১-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে ২০২৬-এর শিরোপা ছিনিয়ে নিল স্পেন। খেলার অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ১০৬ মিনিটে স্পেনের পক্ষে জয়সূচক গোল করেন ফেরান টোরেস। ফাইনাল ম্যাচে আগাগোড়া নিজেদের আধিপত্য বজায় রেখে জয় ছিনিয়ে নিল স্পেন। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের এই খেলায় জয়ের সঙ্গে সঙ্গেই এই নিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেন। এর আগে স্পেন জয় পেয়েছিল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায়।  

১২০ মিনিটের ম্যাচে এদিন কার্যত খুঁজে পাওয়া যায়নি আর্জেন্টিনাকে। ছন্দে ছিলেন না লিওনেল মেসিও। গোটা ম্যাচে স্পেনের বিপক্ষে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি আর্জেন্টিনা। তারই মাঝে ৯৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় এন্ডো ফারণান্ডেজকে। ফলে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় মিলিয়ে ৩২ মিনিট ১০ জনেই খেলতে হয় আর্জেন্টিনাকে। এদিনের পরাজয়ের সঙ্গে সঙ্গেই স্বপ্ন ভঙ্গ হল মেসির। হাতের মুঠোয় এসেও হাতছাড়া হয়ে গেল একটানা দু’বার বিশ্বকাপ জয়ের সুযোগ।

এদিনের খেলায় আর্জেন্টিনার গোলে স্পেন মোট ২০টি শট নিয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা শট নিতে পেরেছে মাত্র ৩টি। গোটা খেলা জুড়ে যেখানে ৮০৩টি পাস খেলেছে স্পেন সেখানে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলেছে মাত্র ৪৪৫টি পাস। খেলায় আর্জেন্টিনার ৫ জন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছে। স্পেন যেখানে পুরো সময় জুড়ে আধিপত্য বজায় রেখে ৯টি কর্নার আদায় করে নিয়েছে সেখানে আর্জেন্টিনা পেয়েছে মাত্র ৪টি কর্নার। স্পেন যেখানে ৬৮ শতাংশ বল দখলে রেখেছে সেখানে আর্জেন্টিনার দখলে বল ছিল মাত্র ৩২ শতাংশ।

ফিফা ওয়ার্ল্ড কাপ ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড পেলেন স্পেনের পাউ কুবারসি।

বিশ্বকাপের ফাইনালে বল দখলের লড়াই
FIFA Rankings: গত ৯ বছরে সবথেকে খারাপ র‍্যাঙ্কিং! ফিফা তালিকার কত নম্বরে ভারতীয় ফুটবল দল?
বিশ্বকাপের ফাইনালে বল দখলের লড়াই
FIFA World Cup 2026: বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড; ১০ গোলের ম্যাচে সাকার হ্যাটট্রিক, এমবাপ্পের জোড়া গোল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in