এমবাপ্পের রেকর্ড গড়ার রাতে ফ্রান্সকে হারিয়ে চলতি বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করলো ইংল্যান্ড। ১০ গোলের ম্যাচে ৬-৪ ব্যবধানে জিতে নিলেন টমাস টুখেলরা। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন বুকায়ো সাকা। ফরাসী সেনসেশন কিলিয়ান এমবাপ্পে করলেন জোড়া গোল। এর সুবাদেই লিওনেল মেসিকে পেছন ফেলে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন এমবাপ্পে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এদিন প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। খেলা শুরুর ৩ মিনিটের মাথায় ইংল্যান্ডকে এগিয়ে দেন ডেকান রাইস। ১৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন এজরি কোনসা। এরপর ৩৭ মিনিটের মাথায় এবং প্রথমার্ধের যোগ করা ইনজুরি সময়ে পরপর দুটি গোল করেন বুকায়ো সাকা।
প্রথমার্ধে হোঁচট খাওয়া ফ্রান্স দ্বিতীয়ার্ধের শুরু থেকে কামব্যাক করার জন্য মরিয়া হয়ে ওঠে। ৪৮ মিনিট ও ৬৬ মিনিটের মাথায় গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৫৪ মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল করেন বারকোলা। প্রথমার্ধে চার গোল খাওয়া ফ্রান্স ৬৬ মিনিটের মধ্যে তিন গোল পরিশোধ করলেও ইংল্যান্ডের কাছে পেরে উঠতে পারেনি। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চতুর্থ ইংলিশ ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন বুকায়ো সাকা।
খেলার একদম শেষ মুহূর্তে ওসমান দেম্বেলে ফ্রান্সের হয়ে ব্যবধান কমান। চলতি বিশ্বকাপে দেম্বেলের এটি ষষ্ঠ গোল। তবে এই গোলের পরের মিনিটেই জুড বেলিংহ্যাম গোল করে ইংল্যান্ডের ব্যবধান বাড়ান। ৭ গোল করে চলতি বিশ্বকাপের সফর শেষ করলেন বেলিংহ্যাম। ইংলিশ খেলোয়াড়দের মধ্যে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড এটিই।
জোড়া গোল করে এই ম্যাচে লিওনেল মেসিকে পেছনে ফেললেন এমবাপ্পে। বিশ্বকাপে ফরাসী মহাতারকার গোলসংখ্যা দাঁড়ালো ২২-এ। চলতি বিশ্বকাপের আসরে ১০ গোল করলেন তিনি। পাশাপাশি করেছেন ৪ টি অ্যাসিস্টও। গোল্ডেন বুটের লড়াইয়েও আপতত মেসির আগেই রয়েছেন তিনি।
এছাড়াও, পেলের এক আসরে সর্বোচ্চ ৬ টি অ্যাসিস্টের রেকর্ড টপকে নতুন রেকর্ড গড়লেন আর এক ফরাসী তারকা মাইকেল ওলিসে। চলতি বিশ্বকাপে তাঁর নামের পাশে রইলো ৭ অ্যাসিস্ট।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন