FIFA World Cup 2026: বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন; সেরার শিরোপা রড্রি-র, গোল্ডেন বুট দখলে রাখলেন এমবাপ্পে

People's Reporter: চলতি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতলেন তিনি। পেছন ফেললেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে।
বিশ্বকাপ জয়ের পর স্পেনের খেলোয়ারদের উচ্ছ্বাস
বিশ্বকাপ জয়ের পর স্পেনের খেলোয়ারদের উচ্ছ্বাসছবি ফিফা ওয়ার্ল্ড কাপ এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

২০১০ সালের পর আবারো বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে লুইস দে লা ফুয়েন্তের 'লা রোহা'-রা। তবে শুধু বিশ্বচ্যাম্পিয়ন হলেন না, বিশ্বকাপের চারটি ব্যাক্তিগত পুরস্কারের তিনটিই জিতে নিলেন স্প্যানিশ ফুটবলাররা।

চলতি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে 'গোল্ডেন বল' জিতলেন তিনি। পেছন ফেললেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে। মেসি জিতলেন সিলভার বল এবং এমবাপ্পে ব্রোঞ্জ বল।

এবারের আসরে ১০ গোল এবং ৪ টি অ্যাসিস্ট করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার 'গোল্ডেন বুট' জিতলেন ফরাসী মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। এই নিয়ে পরপর দুবার গোল্ডেন বুট জিতলেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে রইলেন এমবাপ্পে। বিশ্বকাপে তিন আসর খেলে তাঁর গোলসংখ্যা ২২।

এবারের বিশ্বকাপে 'সিলভার বুট' জিতলেন লিওনেল মেসি এবং 'ব্রোঞ্জ বুট' জুড বেলিংহ্যাম। এবারের বিশ্বকাপে একটি মাত্র গোল হজম করা উনাই সিমোন সেরা গোলকিপার হিসেবে জিতলেন গোল্ডেন গ্লাভস। চলতি বিশ্বকাপে কেবলমাত্র বেলজিয়ামের বিপক্ষে একটিমাত্র গোল হজম করেছিলেন উনাই সিমোন।

এবারের টুর্নামেন্টে ১৯ বছরের স্প্যানিশ সেন্টার ব্যাক পাউ কুবারসিকে সেরা তরুণ খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে নেদারল্যান্ডস।

বিশ্বকাপ জয়ের পর স্পেনের খেলোয়ারদের উচ্ছ্বাস
FIFA World Cup 2026: ম্যাচ জুড়ে আধিপত্য রেখে বিশ্বকাপ স্পেনের; তীরে এসে তরী ডুবলো আর্জেন্টিনার
বিশ্বকাপ জয়ের পর স্পেনের খেলোয়ারদের উচ্ছ্বাস
FIFA World Cup 2026: বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড; ১০ গোলের ম্যাচে সাকার হ্যাটট্রিক, এমবাপ্পের জোড়া গোল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in