দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। আর আলবিসেলেস্তাদের হয়ে তিনটি গোলই করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের সাথে সাথেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী। ব্রাজিল কিংবদন্তী রোনাল্ডো নাজারিওকে টপকে প্রাক্তন জার্মান মহাতারকা মিরোস্লাভ ক্লোজের সাথে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের মালিক হলেন মেসি।
এই ম্যাচে একের পর এক গোল করার সাথে সাথেই একের পর এক রেকর্ড গড়তে থাকেন লিও। ম্যাচের ১৭ মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে প্রথম গোল করেন। পেলেকে সরিয়ে এমবাপ্পে এবং জার্ড মুলারের পাশে বসেন। পাশাপাশি, ফিফা বিশ্বকাপের ইতিহাসে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ পাঁচ গোল করার রেকর্ডে রিভেলিনোর পাশে বসেন তিনি।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে মেসির পা থেকে আসে দ্বিতীয় গোল। ৭৬ মিনিটে আলজেরিয়ার জালে তৃতীয় বার বল জড়ান। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মিরোস্লাভ ক্লোজের (১৬ গোল) পাশে বসলেন লিওনেল মেসি।
বর্তমানে ১৬ টি করে গোল করে মেসি এবং ক্লোজে রয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছেন রোনাল্ডো নাজারিওকে (১৫)। তৃতীয় স্থানে গার্ড মুলার এবং কিলিয়ান এমবাপ্পে (১৪)। চলতি বিশ্বকাপেই মেসি এবং এমবাপ্পে - দুজনের কাছেই সুযোগ রয়েছে এই রেকর্ডের সিংহাসনে বসার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন