FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপের প্রথম অঘটন; কেপ ভার্দের কাছে আটকে গেলো হট ফেভারিট স্পেন

People's Reporter: পশ্চিম আফ্রিকার এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের কাছে আটকে গেলো এবারের বিশ্বকাপের হট ফেভারিট ইউরো জয়ী স্পেন। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রইলেন গোল বারের নীচে।
কেপ ভার্দের কাছে আটকে গেলো হট ফেভারিট স্পেন
কেপ ভার্দের কাছে আটকে গেলো হট ফেভারিট স্পেন ছবি ফিফা ওয়ার্ল্ড কাপ এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

ঘটে গেল চলতি বিশ্বকাপের প্রথম অঘটন। প্রথম বার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে রচনা করলো রূপকথা। পশ্চিম আফ্রিকার এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের কাছে আটকে গেলো এবারের বিশ্বকাপ আসরের হট ফেভারিট ইউরো জয়ী স্পেন। কেপ ভার্দের গোল রক্ষক ভোজিনহা অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রইলেন গোল বারের নীচে। তার বাধা অতিক্রম করতে পারলো না তারকা খচিত স্প্যানিশ আর্মাডা। ম্যাচের শেষে ফলাফল গোলশূন্য ড্র।

আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল ভেবেই হয়তো চোট পেরিয়ে আসা লামিন ইয়ামাল, নিকো ইউলিয়ামসদের শুরু থেকে নামাননি লুইস দে লা ফুয়েন্তে। তবে পেদ্রি, রদ্রি, গাভি, ফেরান তোরেস, ওয়ারজিবালারা ছিলেন। তবে কেপ ভার্দে প্রস্তুত ছিল রূপকথা লেখার জন্যই। শুরু থেকেই তাদের রক্ষণভাগ স্পেনকে একপ্রকার আটকেই রেখেছিল। প্রথমার্ধে ফেরান তোরেস দুটি এবং ওয়ারজিবালা একটি বড় সুযোগ তৈরি করলেও চল্লিশোর্ধ কেপ ভার্দের গোল রক্ষক ভোজিনহার বজ্র মুষ্ঠি তা প্রতিহত করে।

দ্বিতীয়ার্ধে অবশ্য স্পেন মুহুর্মুহু আক্রমণ করতে থাকে। তবে কেপ ভার্দের রক্ষণভাগ এবং জোজিনহা লাপোর্তের হেড, কখনও বা ওয়ারজাবালের শট, সবই আটকে দেয়। একটা সময় ম্যাচটা পরিণত হয় কার্যত স্পেন বনাম জোজিনহার। ৭০ মিনিটের মাথায় ফ্লুয়েন্তে গাভির বদলি হিসেবে মাঠে নামান লামিন ইয়ামালকে। তবে এবারের বিশ্বকাপের শুরুটা সুখকর হলো না স্প্যানিশ তারকার। এরপর দানি ওলমো, মিকেল মরিনো, নিকো ইউলিয়ামসরা মাঠে নামলেও স্কোর লাইনে কোনো পরিবর্তন হয়নি।

গোটা ম্যাচ জুড়ে আফ্রিকার দেশের গোল লক্ষ্য করে ৮টি শট মেরেছে স্পেন। বদলে মাত্র একটা শট তেকাঠিতে রাখতে পেরেছে কেপ ভার্দে। সেখান থেকে গোল করতেও পারত তারা। এছাড়াও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করতে পেরেছে বুবিস্তার দল। দিন শেষে নিজেদের বিশ্বকাপের মঞ্চে অভিষেক ঐতিহাসিক করেই মাঠ ছাড়লো পশ্চিম আফ্রিকার দেশটি।

কেপ ভার্দের কাছে আটকে গেলো হট ফেভারিট স্পেন
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে অনন্য নজির, ৪৮ দলের প্রতিযোগিতায় এবার ভাইদের দাপট
কেপ ভার্দের কাছে আটকে গেলো হট ফেভারিট স্পেন
FIFA World Cup 2026: শুরু হচ্ছে বিশ্বকাপ, এক নজরে দেখে নিন বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি (ভারতীয় সময়)

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in