FIFA World Cup 2026: এমবাপ্পের জোড়া গোল; সেনেগালের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় ফ্রান্সের

People's Reporter: ম্যাচে জোড়া গোল করে আরও এক ইতিহাস গড়লেন এমবাপে। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ছিলেন অলিভিয়ার জিরো। ৫৭ গোল করেছিলেন তিনি। এদিন তাঁকে টপকে গেলেন কিলিয়ান এমবাপ্পে ।
কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পেছবি ফিফা ওয়ার্ল্ড কাপ এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করলো গতবারের ফাইনালিস্ট ফ্রান্স। নিউজার্সির মেটালাইফ স্টেডিয়ামে এই ম্যাচে জোড়া গোল করে জোড়া রেকর্ড গড়লেন ফরাসী মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপ ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন রিয়াল মাদ্রিদের এই সেনসেশন। বিশ্বকাপে এখন তাঁর মোট গোলসংখ্যা ১৪টি, যা তাঁকে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের সঙ্গে যৌথভাবে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।

এমবাপ্পে এখন মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের সর্বকালের বিশ্বরেকর্ড ভাঙার থেকে মাত্র ২ গোল দূরে দাঁড়িয়ে আছেন। পাশাপাশি অলিভার জিরুকে ছাড়িয়ে ফ্রান্সের ইতিহাসের সর্বকালের সেরা আন্তর্জাতিক গোল স্কোরারের তকমাও নিজের নামে করে ফেলেছেন তিনি।

এই ম্যাচের প্রথমার্ধে আফ্রিকান লায়ন্স সেনেগাল দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মাথায় মাইকেল ওলিসের বাড়ানো পাস থেকে নিখুঁত দক্ষতায় সেনেগালের গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে।

৮০ মিনিটে ওসামানে দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামা বারকোলা করেন ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল। যোগ করা অতিরিক্ত সময়ে সেনেগালের হয়ে ব্যবধান কমান এমবে। তবে তার পরের মুহূর্তেই দুরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। ফ্রান্স ম্যাচ জিতে নেয় ৩-১ ব্যবধানে।

এই ম্যাচে জোড়া গোল করে আরও একটি ইতিহাস গড়লেন এমবাপে। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ছিলেন অলিভিয়ার জিরো। ৫৭টি গোল করেছিলেন তিনি। মঙ্গলবার তাঁকে টপকে গেলেন কিলিয়ান এমবাপ্পে । ফ্রান্সের জাতীয় দলের হয়ে ৫৮টি গোল করে ফেললেন তিনি। মাত্র ৯৮ ম্যাচ খেলেই এই নজির গড়লেন এমবাপ্পে।

কিলিয়ান এমবাপ্পে
FIFA World Cup 2026: মেসির হ্যাটট্রিক, দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার
কিলিয়ান এমবাপ্পে
FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপের প্রথম অঘটন; কেপ ভার্দের কাছে আটকে গেলো হট ফেভারিট স্পেন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in