FIFA World Cup 2026: গোল্ডেন বুটের দৌড়ে মেসির ঘাড়ে নিঃশ্বাস এমবাপ্পের; আছেন হালান্ড ও হ্যারি কেন

People's Reporter: শেষ লড়াই শুরু হচ্ছে ৮ দলের মধ্যে। এবারের বিশ্বকাপে ভুরি ভুরি গোল করেছেন একাধিক ফুটবলার। গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন একাধিক তারকা। শেষ পর্যন্ত কার হাতে উঠবে এই শিরোপা?
বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই
বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

৪৮ দলীয় বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ৪০ টি দল। চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে ১১ জুলাই থেকে। শেষ লড়াই শুরু হচ্ছে ৮ দলের মধ্যে। এবারের বিশ্বকাপে ভুরি ভুরি গোল করেছেন একাধিক ফুটবলার। গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন একাধিক তারকা। শেষ পর্যন্ত কার হাতে উঠবে এই শিরোপা?

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা) - বিশ্বকাপ এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে ৮ গোল করে ফেলেছেন লিওনেল মেসি। একটি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামে। পাশাপাশি, প্রথম ফুটবলার হিসেবে টানা ৯ বিশ্বকাপ ম্যাচে গোল করার নজিরও গড়েছেন।গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে রয়েছেন তিনি।

২. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) - গোল্ডেন বুট জয়ের দৌড়ে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফরাসী মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। রাউন্ড অব সিক্সটিনের শেষে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭। করেছেন দুটি অ্যাসিস্ট। গত বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে এবারের আসরেও এই সাফল্য পেতে পারেন।

৩. আর্লিং ব্রুট হালান্ড (নরওয়ে) - কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করেছে নরওয়ে। আর স্ক্যান্ডিনেভিয়ান দলটির নায়ক অবশ্যই আর্লিং হলান্ড। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে দুর্দান্ত ছন্দে রয়েছেন ম্যান সিটি মহাতারকা। চলতি বিশ্বকাপে চারটি ম্যাচে মাঠে নেমেছেন হলান্ড। গোল করেছেন ৭ টি। যার মধ্যে গ্রুপ পর্বে ইরাক ও সেনেগাল এবং রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। রাউন্ড অব ৩২ এ আইভোরি কোস্টের বিপক্ষে একটি গোল করেন। গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামেননি তিনি। চলতি বিশ্বকাপে যতগুলো ম্যাচে মাঠে নেমেছেন, গোল করেছেন আর্লিং হলান্ড। গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি, এমবাপ্পের সাথে সমানে পাল্লা দিচ্ছেন এই নরওয়েজিয়ান সেনসেশন।

৪. হ্যারি কেন (ইংল্যান্ড) : রাশিয়া বিশ্বকাপে ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন হ্যারি কেন। চলতি বিশ্বকাপে ফের একবার গোল্ডেন বুট জয়ের দৌড়ে রয়েছেন ব্রিটিশ মহাতারকা। এখনও পর্যন্ত ৬ গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। দলগত লড়াইয়ের পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইয়ে হলান্ড বনাম কেনের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।

৫. জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড) - মেসি, এমবাপ্পে, হলান্ডদের থেকে পিছিয়ে থাকলেও গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন হ্যারি কেনের সতীর্থ জুড বেলিংহ্যাম। এখনও পর্যন্ত ৪ টি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন বেলিংহ্যাম। রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ও পানামার বিপক্ষেও গোল এসেছে বেলিংহ্যামের পা থেকে।

৬. ওসমান দেম্বেলে (ফ্রান্স) - চলতি বিশ্বকাপে ৪ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন দেম্বেলে। নরওয়ের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ব্যালন ডি'অর বিজয়ী পিএসজি তারকা।

৭. মিকেল আয়ারজাবাল (স্পেন) - এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে ৪ গোল করেছেন মিকেল ওয়ারজিবাল। গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে এবং রাউন্ড অব ৩২ এ অস্ট্রিয়ার বিপক্ষে দুটি করে গোল করেন তিনি। পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে তারা।

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই
FIFA World Cup 2026: ভিএআর বিতর্ক তুঙ্গে - আর্জেন্টিনার কাছে হারের পর বিস্ফোরক অভিযোগ ইজিপ্ট কোচের
বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই
FIFA World Cup 2026: ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, বিদায় কলম্বিয়ার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in