বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের পরাজয়ের পরেই ফিফা র্যাঙ্কিং-এও একধাপ নেমে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পর প্রথম দশ থেকে অবনমন ঘটেছে জার্মানির। উল্লেখযোগ্যভাবে বিশ্বকাপে অভূতপূর্ব পারফরমেন্স করে ১২ ধাপ উঠে এসেছে নরওয়ে।
ফিফা-র নতুন র্যাঙ্কিং-এ শীর্ষ স্থানে উঠে এসেছে লামিনে ইয়ামালের স্পেন (১৯৯৫.৮৮ পয়েন্ট)। প্রথম স্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা (১৯৭০.৩৭ পয়েন্ট)। তবে তৃতীয়, চতুর্থ স্থানে কোনও পরিবর্তন হয়নি। ফিফা তালিকা অনুসারে এই দুই স্থানে আছে যথাক্রমে ফ্রান্স (১৯৪৮.৯৭) ও ইংল্যান্ড (১৯২২.৮৩)। বিশ্বকাপ থেকে রাউন্ড অফ ১৬-তেই বিদায় নিলেও একধাপ উঠে পঞ্চম স্থানে ব্রাজিল (১৮০৪.৯২)।
বিশ্বকাপের পরেই স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল ছাড়াও র্যাঙ্কিং বদলেছে আরও অনেক দেশের। এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে এই প্রথমবার ছ’নম্বরে উঠে এসেছে মরক্কো (১৮০৩.৯৯)। পাঁচ থেকে নেমে সপ্তম স্থানে আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল (১৭৮৭.৮৫)। এক ধাপ উঠেছে বেলজিয়াম (১৭৭৮.৩৬)। আপাতত তাদের স্থান অষ্টম। অবনমন হয়েছে নেদারল্যান্ডসের (১৭৭৫.৫৪)। এবার তাদের স্থান নয় নম্বরে। চোদ্দ নম্বর থেকে দশ নম্বরে উঠে এসেছে মেক্সিকো (১৭৫৪.৩০)।
একাদশ স্থানে আছে কলম্বিয়া (১৭৩৯.৮৯)। এর আগে কলম্বিয়ার স্থান ছিল ত্রয়োদশ স্থানে। বারো নম্বরে আছে জার্মানি (১৭২৬.২২)। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার স্থান এখন ত্রয়োদশে (১৭২৩.০৫)। আগে যা ছিল একাদশ। উনিশ নম্বর থেকে চতুর্দশ স্থানে উঠে এসেছে সুইজারল্যান্ড (১৭১০.৮৮)। এবারের বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়া ইতালি দ্বাদশ স্থান থেকে নেমেছে পনেরো নম্বরে (১৭০৪.৭৩)।
সদ্য প্রকাশিত ফিফা র্যাঙ্কিং-এ আরও দু'ধাপ নেমেছে ভারত। বর্তমানে ভারতের স্থান ১৩৮ এবং ভারতের পয়েন্ট ১০৮৪.৯৩।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন