ফের জোড়া গোল করলেন জুড বেলিংহ্যাম। পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে জয় তুলে নিলো থ্রি লায়ন্সরা। টমাস টুখেলের ইংল্যান্ড পৌঁছে গেল সেমিফাইনালে। ২-১ গোলে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিলো নরওয়ে। সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ গতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মিয়ামি গার্ডেন্সে রোমহর্ষক কোয়ার্টার ফাইনালে প্রথম গোলের দেখা পেয়েছিলো নরওয়েই। ৩৬ মিনিটের মাথায় মার্টিন ওডেগার্ডের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আন্দ্রেস সেজালদারু। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ইংল্যান্ডকে সমতা এনে দেন জুড বেলিংহ্যাম।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে হেগেম গোল করলেও তা বাতিল করা হয়। নরওয়ের ফের এগিয়ে যাওয়া হাতছাড়া হয়। দ্বিতীয়ার্ধে দুই পক্ষই গোলের দেখা পায়নি। নির্ধারিত ৯০ মিনিটে খেলার নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর এই পর্বের শুরুতেই, ৯৩ মিনিটের মাথায় ফের গোল করেন জুড। আর্লিং হলান্ডরা আর সমতায় ফিরতে পারেননি। ২-১ গোলে এই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
চলতি বিশ্বকাপে বেলিংহ্যামের গোল সংখ্যা দাঁড়ালো ৬-এ। পেলের (১৭ বছর ২৪৯ দিন) পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের টানা দুই নকআউট ম্যাচে জোড়া গোল করলেন জুড বেলিংহ্যাম (২৩ বছর ১২ দিন)।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে একই আসরে দুজন খেলোয়াড়ের ৬ টি করে গোল করার রেকর্ড গড়লো ইংল্যান্ড।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন