কলকাতায় খেলতে আসছে পাঁচ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দল। আনুষ্ঠানিক ভাবে সেই ম্যাচের দিনক্ষণ ঘোষণা করা হল বৃহস্পতিবার। আগামী অক্টোবরের ৩ তারিখ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। জানা যাচ্ছে, ব্রাজিলের প্রথম সারির দলের একাধিক খেলোয়াড়কে ওই প্রদর্শনী ম্যাচে খেলতে দেখা যাবে। খেলায় ব্রাজিলের প্রতিপক্ষ ভারতীয় একাদশ।
বিশ্বকাপ চলাকালীনই জানা গেছিল ভারতে আসতে চলেছে ব্রাজিল ফুটবল দল। বিশ্বকাপের পর সেই সূচি চূড়ান্ত করা হয়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সূচি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউনসভিল এবং ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার পর ৩ অক্টোবর ভারতের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল।
বৃহস্পতিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হয়েছে পুজোর আগেই কলকাতায় ব্রাজিলের খেলার কথা। এরপরেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই ঘোষণায় সিলমোহর দেওয়া হয়।
বর্তমানে ফিফা র্যাঙ্কিং-এ ব্রাজিল পঞ্চম স্থানে আছে। ভারতের স্থান ১৩৮। এর আগে ভারত কখনও র্যাঙ্কিং-এ এত উঁচুতে থাকা কোনও দলের মুখোমুখি ইয়নি। তবে ব্রাজিল দল খেলতে এলেও এই দলে নেইমারের খেলার সম্ভাবনা কার্যত নেই। কারণ তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।
এর আগে ব্রাজিলের কসমস ক্লাব ১৯৭৭ সালে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে এসেছিল। সেই দলে ছিলেন কিংবদন্তী পেলে। কলকাতার ইডেন গার্ডেনসে সেই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তবে কসমস ক্লাব খেলতে এলেও ব্রাজিলের সরকারি দল এর আগে কখনও ভারতে খেলতে আসেনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন