মহিলা দলের তুলনায় দ্বিগুণের বেশি, সব রেকর্ড ছাপিয়ে বিশ্বকাপজয়ী পুরুষ দলকে ১৩১ কোটি টাকা দেবে BCCI

People's Reporter: ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বাধীন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলকে ১২৫ কোটি টাকা দিয়েছিল বিসিসিআই। গত বছর হরমনপ্রীত কৌরদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য ৫১ কোটি টাকা দিয়েছিল বিসিসিআই।
জয়ী ভারতীয় দল
জয়ী ভারতীয় দলছবি সংগৃহীত
Published on

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের জন্য পুরস্কার ঘোষণা করল ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ১৩১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলের জন্য, যা ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বাধীন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের পুরস্কারের থেকে ৬ কোটি টাকা বেশি। ২০২৪ সালে ১২৫ কোটি টাকা পুরস্কার দিয়েছিল বিসিসিআই।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, "২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়লাভের জন্য টিম ইন্ডিয়াকে ১৩১ কোটি টাকা নগদ পুরস্কার দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত মর্যাদাপূর্ণ ট্রফি জিতেছে, সাফল্যের সাথে শিরোপা ধরে রেখেছে এবং টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে পরপর দু’বার আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের দখলে রেখেছে। এই জয়ের ফলে, ভারত তিনবার আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী প্রথম দল হয়ে উঠেছে।"

খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে বোর্ড।

সূত্রের খবর, এই ১৩১ কোটির টাকার মধ্যে দলে থাকা ১৫ জন খেলোয়াড়ের প্রত্যেকে ৬ কোটি করে টাকা পাবেন। বাকি ৪১ কোটি টাকা কোচিং স্টাফ এবং অন্যান্য সাপোর্ট স্টাফ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।

গত বছর আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তখন হরমনপ্রীত কৌরদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার স্বরূপ মাত্র ৫১ কোটি টাকা দিয়েছিল বিসিসিআই।

২০০৭ সালে ভারত যখন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, তখন বোর্ডের পুরস্কার মূল্য ছিল মাত্র ২ কোটি টাকা। এরপর ২০১১ সালে ধোনির নেতৃত্বেই একদিনের বিশ্বকাপ জেতে ভারত। তখনও বিজয়ী দলকে পুরস্কার স্বরূপ ২ কোটি টাকা দিয়েছিল বিসিসিআই। ২০২৪ সালে সেই মূল্য বেড়ে হয় ১২৫ কোটি টাকা এবং ২০২৬ সালে জয়ী দলকে দেওয়া হয়েছে ১৩১ কোটি টাকা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-ও ফাইনালে জয়ী হওয়ার জন্য ভারতীয় দলকে উল্লেখযোগ্য নগদ পুরষ্কার দিয়েছে। ৩ মিলিয়ন USD নগদ অর্থ ঘোষণা করা হয়েছে সূর্যকুমার যাদবের দলের জন্য, ভারতীয় টাকায় যার মূল্য ২৭.৪৮ কোটি।

জয়ী ভারতীয় দল
T-20 World Cup 2026: চন্দ্রগ্রহণের কারণে অনুশীলন পিছিয়ে ছিল ভারতীয় দল? জল্পনা নানা মহলে
জয়ী ভারতীয় দল
T-20 World Cup: ভারতের কাছে হার; প্রাক্তন তারকা শোয়েব আখতারের নিশানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in