টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে ভারতের কাছে পর্যুদস্ত হবার পর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন তারকা পাক ক্রিকেটার শোয়েব আখতার। তাঁর আক্রমণের নিশানায় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং তাদের কর্মকর্তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসীন নকভির উদ্দেশ্যে শোয়েব আখতার সরাসরি ক্ষোভ প্রকাশ করেন। রবিবার ১৫ ডিসেম্বর কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের কাছে ৬১ রানে পরাজিত হয় পাকিস্তান।
ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের পর এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব আখতার কড়া সমালোচনা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসীন নাকভির। পাকিস্তান ক্রিকেট দল পরিচালনার ক্ষেত্রে সরাসরি নাকভিড় যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রাক্তন তারকা পেসার বলেন, এমন একজনকে তারকা বানানো হয়েছে, যিনি একটিও ম্যাচ জিততে পারেন না। এক্ষেত্রে শোয়েব আখতারের নিশানায় ছিলেন পাক ক্রিকেটার বাবর আজম।
প্রাক্তন পাক ক্রিকেটার স্পষ্টই জানান, সবথেকে বড়ো অপরাধ এটাই যে এমন একজনকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে যিনি নিজেই এই দায়িত্ব সামলানোর যোগ্য নন। কোনও অযোগ্য মানুষের হাতে কোনও কিছুর দায়িত্ব দেওয়া হলে তা ধ্বংসই হয়। তিনি যে কোনও প্রতিষ্ঠান ধ্বংস করে দিতে পারেন। উদাহরণ আপনাদের হাতের সামনেই আছে।
সাম্প্রতিক সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে শেষ ৯টি ম্যাচে ভারত ৮টি জয়লাভ করেছে। গতকালের ম্যাচ প্রসঙ্গে ক্ষোভের সুরে শোয়েব আখতার বলেন, আমরা ম্যাচের কোথাও ছিলাম না। শাহিন খেলেছে... সে ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করছিল। আধুনিক ক্রিকেটের এটা প্রয়োজন নয়। এরা এমন প্রতিভা নয় যারা চাপ সামলাতে পারবে। গত ১৫-২০ বছর ধরে, কোনও বিনিয়োগ হয়নি। দুঃখজনক বাস্তবতা এটাই যে আমরা এক পর্যায়ে ভারতের সাথে মাঠে লড়াই করলেও আজ আমরা তাদের হারানোর স্বপ্নও দেখতে পারি না।
গতকালের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয় পাকিস্তান দল। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটের বিনিময়ে ১৭৫। ভারতের পক্ষে ঈশান কিষাণ ৭৭ বলে ৪০ রান করেন এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান করেন। এছাড়াও শিবম দুবে ১৭ বলে ২৭ এবং তিলক ভারমা ২৪ বলে ২৫ রান করেন। পাকিস্তানের পক্ষে সাইম আয়ুব ৩টি, সালমান আলি আঘা, উসমান তারিক, শাহিন আফ্রিদি ১টি করে উইকেট পান। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ঈশান কিষাণ।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮ ওভারে মাত্র ১১৪ রান করে। পাকিস্তানের পক্ষে ৩৪ বলে ৪৪ রান করেন উসমান খান। এছাড়াও শাহিন আফ্রিদির ১৯ বলে ২৩ এবং শাদাব খানের ১৫ বলে ১৪ রান দলকে কিছুটা সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। ভারতের পক্ষে হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী এবং যশপ্রীত বুমরাহ ২টি করে উইকেট সংগ্রহ করেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন