Wimbledon 2025: ঘন্টায় ২৪৬ কিমি! উইম্বলডনের ইতিহাসে দ্রুততম সার্ভ করে নজির পেরিকার্ডের
উইম্বলডনের প্রথম রাউন্ডেই ইতিহাস গড়লেন ফরাসি তরুণ টেনিস তারকা জিওভান্নি পেরিকার্ড। ২১ বছর বয়সী এই টেনিস প্লেয়ার সোমবার আমেরিকার টেলর ফ্রিটজের বিপক্ষে ম্যাচ চলাকালীন ঘন্টায় ২৪৬ কিমি বেগে সার্ভ করেন। যা উইম্বলডনের সার্ভের ইতিহাসে দ্রুততম।
এতদিন আমেরিকান টেলর ডেন্টের দখলে ছিল উইম্বলডনের দ্রুততম সার্ভের রেকর্ড। কিন্তু সেটি অক্ষত থাকল না। তিনি ২০১০ সালে উইম্বলডনে ঘণ্টায় ১৪৮ মাইল বা ২৩৮ কিমি বেগে সার্ভ করেছিলেন। তবে অবাক করার মতো বিষয় হলো, ঘন্টায় ১৫৩ মাইল শক্তিশালী সার্ভেও পয়েন্ট পাননি পেরিকার্ড। ফ্রিটজ ব্লক রিটার্ন দিয়ে দারুণভাবে সেই সার্ভ প্রতিহত করেন এবং পরের পয়েন্টটি জিতে নেন। যা দর্শকদের অবাক করে দিয়েছিল।
ম্যাচটি চরম উত্তেজনাপূর্ণ ছিল। এমপেটশি পেরিকার্ড প্রথম দুই সেট ৭-৬(৬), ৭-৬(৮) ব্যবধানে জেতেন। তবে ফ্রিটজ তৃতীয় ও চতুর্থ সেটে খেলায় ফেরেন ৬-৪, ৭-৬(৬) স্কোরে। চতুর্থ সেট টাইব্রেকারে পেরিকার্ড ৫-২ ব্যবধানে এগিয়ে থাকলেও ফ্রিটজ দুর্দান্ত প্রত্যাবর্তন করে জিতে যান। তবে পঞ্চম সেট এখনও সম্পূর্ণ হয়নি।
স্থানীয় সময় রাত ১১টা বেজে যাওয়ার কারণে ম্যাচটি আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। চার সেট খেলার পর স্থগিত করা হয়। আম্পায়ার জানিয়ে দেন, “সময়ের সীমাবদ্ধতার কারণে খেলা স্থগিত করা হলো। ম্যাচটি আগামীকাল (মঙ্গলবার) আবার শুরু হবে।”
২৭ বছর বয়সী ফ্রিটজ এর আগেও উইম্বলডনে নজর কেড়েছেন। ২০২২ সালে তিনি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন, যেখানে রাফায়েল নাদালের কাছে হেরে বিদায় নিতে হয়। ২০২৩ সালে তিনি হেরে যান লরেঞ্জো মুস্তিতির বিপক্ষে। অন্যদিকে, পেরিকার্ড গত বছর অল ইংল্যান্ড ক্লাবে চতুর্থ রাউন্ডে উঠেছিলেন এবং মুস্তিতিকে পরাজিত করেছিলেন।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

