West Bengal: চলতি মাসেই তৃণমূলের বিদ্রোহী প্রাক্তন, বর্তমান এনসিপিআই সাংসদরা বিজেপিতে?

People's Reporter: রাজনৈতিক মহলের অনুমান আগামী কয়েকদিনের মধ্যেই যে ২০ জন তৃণমূল সাংসদ দল ছেড়ে নাম না জানা এনসিপিআই নামক রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন তাঁরা সবাই বিজেপিতে যোগ দিতে চলেছেন।
জুন মাসে দিল্লিতে স্পিকারের সঙ্গে দেখা করেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা
জুন মাসে দিল্লিতে স্পিকারের সঙ্গে দেখা করেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত
Published on

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দফায় দফায় ভেঙে টুকরো টুকরো হয়েছে তৃণমূল। ৮০ জন বিধায়ক, লোকসভা রাজ্যসভা মিলিয়ে ৩৫-এর ওপর সাংসদ নিয়েও দল রক্ষা করতে ব্যর্থ হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাধের দল এখন তৃণমূল মমতা, তৃণমূল ঋতব্রত গোষ্ঠীতে বিভক্ত। দলের লোকসভার ২০ জন সাংসদ বিদ্রোহ করে নাম না জানা এনসিপিআই-তে যোগ দিয়েছেন। রাজ্যসভা থেকেও ইস্তফা দিয়েছেন বেশ কয়েকজন সাংসদ। যাঁদের মধ্যে তিনজন ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার মনোনয়ন পেয়ে গেছেন। এবার কি তবে দলত্যাগ করা লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদদের বিজেপিতে যোগদানের পালা?

রাজনৈতিক মহলের অনুমান আগামী কয়েকদিনের মধ্যেই যে ২০ জন তৃণমূল সাংসদ দল ছেড়ে নাম না জানা এনসিপিআই নামক রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন তাঁরা সবাই বিজেপিতে যোগ দিতে চলেছেন। আগামী ২১ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগেই এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে। বিশেষ করে আচমকাই আগামী সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফরের ঘোষণায় সেই জল্পনা আরও বেড়েছে। আগামী ১৮ এবং ১৯ জুলাই তিনি রাজ্যে থাকবেন। যার মধ্যে ১৯ জুলাই বিশেষভাবে রাখা হয়েছে সাংগঠনিক কাজকর্মের জন্য। অনুমান করা হচ্ছে, তাঁর উপস্থিতিতেই এই প্রাক্তন তৃণমূল তথা বর্তমান এনসিপিআই সাংসদরা পাকাপাকিভাবে বিজেপিতে যোগ দিতে পারেন।

বেশ কিছু প্রশাসনিক জটিলতার কারণে সরাসরি বিজেপি যোগ না দিয়ে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা যোগ দিয়েছেন এনসিপিআই-তে। যদিও তাঁদের যোগদানের আগে এই দলের নামই কেউ শোনেনি। তাই একদিকে যেমন বিদ্রোহী তৃণমূল শিবিরে কোন কোন সাংসদ আছে তা নিয়ে কৌতূহল ছিল তেমনই কৌতূহল ছিল এই নাম না জানা রাজনৈতিক দলকে নিয়েও। তবে বিদ্রোহের পর যেভাবে দফায় দফায় প্রাক্তন তৃণমূল সাংসদরা বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন তাতে এটা স্পষ্ট হয়ে গেছিল যে আজ না হয় কাল তাঁরা বিজেপিতেই যাবেন। যে সম্ভাবনা আরও জোরদার হয়েছে গত বৃহস্পতিবার তৃণমূলের তিন প্রাক্তন রাজ্যসভা সাংসদের বিজেপিতে যোগদানে।

কাকলী ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, ইউসুফ পাঠান, দেব প্রমুখ তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা বিজেপিতে যোগ দিলে লোকসভায় বিজেপির সংখ্যা বাড়বে। যা সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে এর আগে সংসদে ডিলিমিটেশন সংক্রান্ত বিল পেশ করেও খালি হাতে ফিরতে হয়েছে বিজেপিকে। এবার তাই অধিবেশন শুরুর আগেই অঙ্ক কষেই অধিবেশনে যেতে চাইছে বিজেপি তথা এনডিএ শিবির।  

জুন মাসে দিল্লিতে স্পিকারের সঙ্গে দেখা করেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা
NCPI: তৃণমূলের দুই-তৃতীয়াংশ সাংসদ, আর এক অচেনা দল: কী কৌশল বিক্ষুব্ধ শিবিরের?
জুন মাসে দিল্লিতে স্পিকারের সঙ্গে দেখা করেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা
TMC: আরও ভাঙলো তৃণমূল, বিদ্রোহী শতাব্দী রায়ের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায়
logo
People's Reporter
www.peoplesreporter.in