Telangana: তেলেঙ্গানা পুরভোটে কংগ্রেসের নজরকাড়া আসন বৃদ্ধি, কমলো মিম, বিআরএস; আসন বেড়েও তৃতীয় বিজেপি

People's Reporter: রাজ্যের খাম্মাম, নাল্লাগোন্ডা, ওয়ারঙ্গল এবং করিমনগরের মতো জেলাগুলিতে বামেদের শক্তিশালী উপস্থিতি থাকা সত্ত্বেও নির্বাচনী ফলাফলে তার কোনও প্রভাব দেখা যায়নি।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

তেলেঙ্গানা পুর নির্বাচনের (Urban Local Bodies – ULB) সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হয়েছে। যে ফলাফলে রাজ্যে কংগ্রেসের প্রভাব বৃদ্ধি সম্পর্কে কোনও দ্বিধা না থাকলেও বিজেপি যে গতবারের তুলনায় কিছুটা হলেও বেড়েছে তাতে সন্দেহ নেই। অন্যদিকে উল্লেখযোগ্যভাবে কমেছে বর্তমান প্রধান বিরোধী দল বিআরএস-এর প্রভাব। দু’এক জায়গায় সিপিআই-এর ফলাফলও বেশ ভালো।

কার দখলে কত পুরসভা?

গতকালের ভোট গণনার চূড়ান্ত পর্বে একসময় ৯০টি পুরসভায় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ১১৬ পুরসভার মধ্যে ৭৪টি দখল করেছে কংগ্রেস। বিআরএস ১৫। কোনও দলেরই সরাসরি সংখ্যাগরিষ্ঠতা নেই এমন পুরসভার সংখ্যা ২৭। যার অনেকগুলোতেই সমঝোতার মাধ্যমে কংগ্রেসই ক্ষমতাসীন হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে সিপিআই এবং মিম-এর সঙ্গে আলোচনা চালাচ্ছে কংগ্রেস।

কংগ্রেসের কত ওয়ার্ড?

গতবারের তুলনায় এবার কংগ্রেসের আসন সংখ্যা বেড়েছে প্রায় আড়াই গুণ। তেলেঙ্গানা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুসারে গত নির্বাচনের ৫৬৯ ওয়ার্ডের তুলনায় এবার কংগ্রেসের প্রাপ্তি ১,৫৩৭ ওয়ার্ড। অর্থাৎ কংগ্রেসের ওয়ার্ড বেড়েছে ৯৬৮ টি।

বিআরএস-এর কত ওয়ার্ড?

এর ঠিক উল্টোদিকে গতবার শাসনক্ষমতায় থাকা বিআরএস পেয়েছিল ১,৬৮৬ ওয়ার্ড। ২০২৩ সালে ক্ষমতা হারানোর পর যা এবার কমে হয়েছে ৭৮১। অর্থাৎ ওয়ার্ড কমেছে ৯০৫ টি। এবার বিআরএস-এর দখল করেছে ১৫টি পুরসভা।

বিজেপির কত ওয়ার্ড?

কিন্তু এ সবের বাইরেও এই নির্বাচনে নিজেদের আসন বেশ কিছু বাড়িয়ে নিয়েছে বিজেপি। গত নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল ২৯৩ ওয়ার্ডে। এবার বিজেপির ঝুলিতে গেছে ৩৩৬ ওয়ার্ড। অর্থাৎ গতবারের তুলনায় ৪৩টি ওয়ার্ড বেশি পেয়েছে বিজেপি। যদিও কোনও পুরসভাতেই বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। কিন্তু ৬ টি পুরসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে বিজেপি। যার মধ্যে আছে আদিলাবাদ (২১ আসন), মেটপল্লী (১০ আসন), নারায়ণপেট (১১ আসন)। রাজ্যের মোট ৪৫টি পুরসভায় কোনও আসনে জেতেনি বিজেপি। যদিও বিজেপি রাজ্য নেতৃত্বের দাবি গতবারের তুলনায় এবার তাদের ভোট শতাংশের হার অনেকটাই বেড়েছে।

মিম কত ওয়ার্ড?

বিজেপির আসন বাড়লেও আসন কমেছে মিমের। গতবারের ৮৭ আসনের তুলনায় এবার মিমের আসন কমে হয়েছে ৭০।  

ফরওয়ার্ড ব্লক

পুর নির্বাচনে জগুলাম্বা-গাড়োয়াল জেলার ভাদেপল্লী পুরসভায় জয়লাভ করেছে ফরওয়ার্ড ব্লক। যদিও এখানে বাম শক্তি ফরওয়ার্ড ব্লকের প্রার্থীরা আসলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিআরএস নেতা কে কবিতার অনুগামী। যিনি বর্তমানে তাঁর ভাই কে টি রামা রাওয়ের সঙ্গে বিবাদের কারণে বিক্ষুব্ধ। শোনা যাচ্ছে আগামী এপ্রিল মাসে তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। সেক্ষেত্রে এই পুরসভা ফরওয়ার্ড ব্লকের হাতে থাকবে কিনা তা নিয়ে সংশয় আছে।

৭ মিউনিসিপ্যাল কর্পোরেশনের ফলাফল

১১৬ পুরসভার সঙ্গে ৭টি মিউনিসিপ্যাল কর্পোরেশনেও নির্বাচন হয়েছে। যার মধ্যে মাঞ্চেরিয়াল কর্পোরেশনের ৬০ আসনের মধ্যে কংগ্রেস ৪৪, বিজেপি ৫, বিআরএস ৮ এবং অন্যান্যরা ৩ আসনে জয়ী হয়েছে।

নিজামাবাদ পুর কর্পোরেশনের ৬০ আসনের মধ্যে বিজেপি ২৮, কংগ্রেস ১৭, মিম ১৪, বিআরএস ১ আসনে জয়ী হয়েছে।

রামাগুন্ডাম পুর কর্পোরেশনের ৬০ আসনের মধ্যে কংগ্রেস ২৮, বিআরএস ১৩, বিজেপি ১, অন্যান্যরা ৭ এবং ১ আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছে।

কোঠাগুদাম পুর কর্পোরেশনে ৬০ আসনের মধ্যে সিপিআই ২২, কংগ্রেস ২২, বিআরএস ৮, বিজেপি ১, সিপিআইএম ১ এবং নির্দল ৬ আসনে জয়ী হয়েছে।

করিমনগর পুর কর্পোরেশনে ৬৬ আসনের মধ্যে বিজেপি ৩০, কংগ্রেস ১৪, মিম ৩, বিআরএস ৯, অন্যান্যরা ২ এবং ৮ আসনে নির্দল প্রার্থী জয়ী হয়েছে।

মেহবুবনগরের ৬০ আসনের মধ্যে কংগ্রেস ২৯, বিআরএস ১৫, বিজেপি ৮, মিম ৩ এবং নির্দল প্রার্থীরা ৫ আসনে জয়ী হয়েছে।

নালগোন্ডা পুর কর্পোরেশনের ৪৮ আসনের মধ্যে কংগ্রেস ২৭, বিআরএস ৯, মিম ২, বিজেপি ৪, অন্যান্যরা ৪ এবং নির্দল প্রার্থীরা ২ আসনে জয়ী হয়েছে।

অর্থাৎ কংগ্রেস ঝড়ের মাঝেও ৭ পুর কর্পোরেশনের মাত্র ২টিতেই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। বাকি পাঁচটির মধ্যে ২টিতে একক সংখ্যাগরিষ্ঠ দল। বাকি তিনটির মধ্যে দু’টিতে বিজেপি, একটিতে বাম। এই ফলাফল কিছু নির্দিষ্ট শহরে বিজেপির প্রভাব বৃদ্ধির ইঙ্গিত দেয়।

ভদ্রদ্রি-কোঠাগুদেম পৌর কর্পোরেশন ও সিপিআই

ভদ্রদ্রি-কোঠাগুদেম পৌর কর্পোরেশনে মেয়র পদ নিশ্চিত করার মতো ওয়ার্ড জিতলেও অন্য কোনও পৌরসভা জিততে পারেনি সিপিআই। সিপিআই রাজ্য সম্পাদক কুনামনেনি সাম্বাশিভা রাও কোঠাগুদেম কর্পোরেশনে গভর্নিং বডি গঠনে সিপিআইকে সমর্থন করার জন্য বিআরএসের কার্যকরী সভাপতি কেটিআরের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে কেটিআরের প্রস্তাব অনুসারে তিনি কোঠাগুদেমের মেয়রের পদ গ্রহণ করবেন।

রাজ্যের খাম্মাম, নাল্লাগোন্ডা, ওয়ারঙ্গল এবং করিমনগরের মতো জেলাগুলিতে বামেদের শক্তিশালী উপস্থিতি থাকা সত্ত্বেও নির্বাচনী ফলাফলে তার কোনও প্রভাব দেখা যায়নি। সিপিআই ক্যাটানাপল্লিতে ৪টি, চান্দুরে ১টি, হুজুরনগরে ১টি, যাদগিরিগুত্তে ১টি, এদুলাপুরমে ৩টি, ভাইরায় ১টি এবং রামাগুন্দমে ১টি আসন জিতেছে।

ক্ষমতাসীন কংগ্রেস দলের সাথে গত বিধানসভা এবং সরপঞ্চ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবারের নির্বাচনে সিপিআই এককভাবে লড়াই করেছে।

সিপিআইএম

সিপিআইএম রাজ্যজুড়ে ১৩২টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। যার মধ্যে মহবুবাবাদ পুরসভায় ৩, অমরাচিন্তায় ১, এদুলাপুরমে ২, ওয়ানাপার্থিতে ১, নরসাম্পেটে ১, হুজুরনগরে ১, মাধিরায় ১ এবং জঙ্গগাঁওয়ে ১ ওয়ার্ড সহ মোট ১৩ ওয়ার্ডে জয়ী হয়েছে।

ছবি প্রতীকী
Telangana: তেলেঙ্গানায় কংগ্রেস ঝড়, দ্বিতীয় বিআরএস, তৃতীয় বিজেপি; ১ পুর কর্পোরেশনে এগিয়ে সিপিআই
ছবি প্রতীকী
CPIM: শিক্ষা, পরিবেশ, নারী ক্ষমতায়ন, মাইক্রোফিনান্স - ইস্তেহারের খসড়ায় ১১ বিষয় তুলে আনলো সিপিআইএম

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in