বিজেপি থেকে তৃণমূলে এসেই প্রার্থী পবিত্র কর, আছেন স্বপ্না-কুণাল-দেবাংশু-ঋতব্রত, নেই প্রতীক উর

People's Reporter: তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক, বহু বর্তমান বিধায়কের বাদ পড়ার জল্পনা শোনা গেলেও এবারের প্রার্থী তালিকায় ঠাই পেয়েছেন অধিকাংশ প্রাক্তন বিধায়কই। সব জল্পনাই মিথ্যে প্রমাণিত হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি - সংগৃহীত
Published on

রবিবার ১৫ মার্চ নির্বাচন ঘোষণার পর গতকাল সোমবার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট ও বিজেপি। মঙ্গলবার দুপুরে একসঙ্গে ২৯১ জন প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচনী যুদ্ধের সূচনা করে দিল তৃণমূল। এদিন কালীঘাট থেকে দলের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '২৬-এর ভোটে ২২৬ আসনে জয়ী হবে তৃণমূল।' প্রত্যাশিতভাবেই ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক, বহু বর্তমান বিধায়কের বাদ পড়ার জল্পনা শোনা গেলেও এবারের প্রার্থী তালিকায় ঠাই পেয়েছেন অধিকাংশ প্রাক্তন বিধায়কই। সব জল্পনাই মিথ্যে প্রমাণিত হয়েছে। যদিও সম্প্রতি রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেও তালিকায় নাম নেই প্রতীক উর রহমানের।

অন্যদিকে, এবারের প্রার্থী তালিকায় সংযোজিত হয়েছে বেশ কিছু নতুন নাম। যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য কুণাল ঘোষ। যিনি বেলেঘাটা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া স্বপ্না বর্মণ, পবিত্র কর। এছাড়াও এই তালিকায় আছেন দেবাংশু ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।

স্বাতী খোন্দকার, রুকবানুর রহমান, ডঃ হুমায়ুন কবীর, আশিস বন্দ্যোপাধ্যায়দের নাম দেবার জল্পনা শোনা গেলেও তাঁরা প্রত্যেকেই মনোনয়ন পেয়েছেন। তবে বর্তমান বিধায়কদের মধ্যে অনেকেরই কেন্দ্র বদল হয়েছে।

উল্লেখ্য, রাজ্য ২৯৪ আসন থাকলেও পাহাড়ে অনীত থাপার দলের সঙ্গে সমঝোতা করে তাদের তিনটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। তাই এদিন তৃণমূলের পক্ষ থেকে মোট ২৯১ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান ৫০-এর বেশি মহিলা প্রার্থী আছেন। ৪৭ জন সংখ্যালঘু। বয়সের নিরিখে ৩১ -এর নিচে ৪ জন, ৩১-৪০ -এ ৩৮ জন, ৪১-৫০ এর মধ্যে ৮৮ জন, ৫১-৬০-এর মধ্যে ৮৯ জন, ৬১-৭০-এর মধ্যে ৪৭ জন, ৭১-৮০-র মধ্যে ২৩ জন এবং ৮১ -৯০ বছর বয়সী ২ জন।

একনজরে তৃণমূলের প্রার্থী তালিকা

কোচবিহার

মেখলিগঞ্জ (এসসি) — পরেশ চন্দ্র অধিকারী

মাথাভাঙা (এসসি), — সাবলু বর্মন

কোচবিহার উত্তর (এসসি), — পার্থ প্রতিম রায়

কোচবিহার দক্ষিণ, — অভিজিৎ দে ভৌমিক (হিপ্পি)

শীতলকুচি (এসসি), — হরিহর দাস

সিতাই (এসসি), — সঙ্গীতা রায় বসুনিয়া

দিনহাটা — উদয়ন গুহ

নাটাবাড়ি — শৈলেন বর্মা

তুফানগঞ্জ — শিব শঙ্কর পাল

আলিপুরদুয়ার

কুমারগ্রাম (এসটি), — রাজীব তিরকে

কালচিনি (এসটি), — বীরেন্দ্র বারা

আলিপুরদুয়ার, — সুমন কাঞ্জিলাল

ফালাকাটা (এসসি), — সুভাষ চন্দ্র রায়

মাদারিহাট (এসটি), — জয়প্রকাশ টপ্পো

জলপাইগুড়ি

ধূপগুড়ি (এসসি), — ডা. নির্মল চন্দ্র রায়

ময়নাগুড়ি (এসসি), — রাম মোহন রায়

জলপাইগুড়ি (এসসি),  — কৃষ্ণ দাস

রাজগঞ্জ (এসসি), — স্বপ্না বর্মন

ডাবগ্রাম-ফুলবাড়ি, — রঞ্জন শীল শর্মা

মাল (এসটি), — বুলু চিক বারাইক

নাগরাকাটা (এসটি),  — সঞ্জয় কুজুর

পাহাড়

কালিম্পং, কালিম্পং — ***

দার্জিলিং, দার্জিলিং — ***

কার্সিয়াং, দার্জিলিং — ***

দার্জিলিং

মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি),  — শঙ্কর মালাকার

শিলিগুড়ি, — গৌতম দেব

ফাঁসিদেওয়া (এসটি), — রীনা টপ্পো এক্কা

উত্তর দিনাজপুর

চোপড়া — হামিদুল রহমান

ইসলামপুর — কানাইয়া লাল আগরওয়াল

গোয়ালপোখর — মো. গুলাম রাব্বানি

চাকুলিয়া, — মিনহাজুল আরফিন আজাদ

করণদিঘি, — গৌতম পাল

হেমতাবাদ (এসসি), — সত্যজিৎ বর্মন

কালিয়াগঞ্জ (এসসি), — নিতাই বৈশ্য

রায়গঞ্জ, উত্তর দিনাজপুর — কৃষ্ণ কল্যাণী

ইটাহার, উত্তর দিনাজপুর — মোশারফ হোসেন

দক্ষিণ দিনাজপুর

কুশমন্ডি (এসসি), — রেখা রায়

কুমারগঞ্জ, — তোরাফ হোসেন মণ্ডল

বালুরঘাট, — অর্পিতা ঘোষ

তপন (এসটি), — চিন্তামণি বিহা

গঙ্গারামপুর (এসসি), — গৌতম দাস

হরিরামপুর, — বিপ্লব মিত্র

মালদহ

হবিবপুর (এসটি) — অমল কিস্কু

গাজোল (এসসি) — প্রসেনজিৎ দাস

চাঁচল — প্রসূন বন্দ্যোপাধ্যায়

হরিশ্চন্দ্রপুর — মো. মাতেবুর রহমান

মালতিপুর — আবদুর রহিম বক্সী

রতুয়া — সমর মুখার্জি

মানিকচক — কবিতা মণ্ডল

মালদহ (এসসি) — লিপিকা বর্মন ঘোষ

ইংলিশ বাজার — আশিস কুণ্ডু

মোথাবাড়ি — মো. নজরুল ইসলাম

সুজাপুর — সাবিনা ইয়াসমিন

বৈষ্ণবনগর — চন্দনা সরকার

মুর্শিদাবাদ

ফারাক্কা — আমিরুল ইসলাম

সামসেরগঞ্জ — নুর আলম

সুতি — ইমানি বিশ্বাস

জঙ্গিপুর — জাকির হোসেন

রঘুনাথগঞ্জ — জনাব আখরুজ্জামান

সাগরদিঘি — বায়রন বিশ্বাস

লালগোলা — ডা. আবদুল আজিজ

ভগবানগোলা — রেয়াত হোসেন সরকার

রানিনগর — সৌমিক হোসেন

মুর্শিদাবাদ — শাওনি সিংহ রায়

নবগ্রাম (এসসি) — প্রণব চন্দ্র দাস

খড়গ্রাম (এসসি) — আশিস মারজিত

বড়ঞা (এসসি) — প্রতিমা রজক

কান্দি — অপূর্ব সরকার (ডেভিড)

ভারতপুর — মুস্তাফিজুর রহমান (সুমন)

রেজিনগর — আতাউর রহমান

বেলডাঙা — রবিউল আলম চৌধুরী

বহরমপুর — নাড়ু গোপাল মুখার্জি

হরিহরপাড়া — নিয়ামত শেখ

নওদা, মুর্শিদাবাদ — শাহিনা মুমতাজ

ডোমকল — হুমায়ুন কবির (প্রাক্তন আইপিএস)

জলঙ্গি — বাবর আলি

নদীয়া

করিমপুর — সোহম চক্রবর্তী

তেহট্ট — দিলীপ পোদ্দার

পলাশীপাড়া — রুকবানুর রহমান

কালীগঞ্জ — আলিফা আহমেদ

নাকাশিপাড়া — কল্লোল খাঁ

চাপড়া — জেবের শেখ

কৃষ্ণনগর উত্তর — অবিনাভ ভট্টাচার্য

নবদ্বীপ — পুণ্ডরীকাক্ষ সাহা

কৃষ্ণনগর দক্ষিণ — উজ্জ্বল বিশ্বাস

শান্তিপুর — ব্রজকিশোর গোস্বামী

রানাঘাট উত্তর পশ্চিম — তাপস ঘোষ

কৃষ্ণগঞ্জ (এসসি) — সমীর কুমার পোদ্দার

রানাঘাট উত্তর পূর্ব (এসসি) — বর্ণালী দে রায়

রানাঘাট দক্ষিণ (এসসি) — ডা. সৌগত কুমার বর্মন

চাকদহ, নদিয়া — শুভঙ্কর সিংহ (জিশু)

কল্যাণী (এসসি) — ডা. অতীন্দ্র নাথ মণ্ডল

হরিণঘাটা (এসসি) — ডা. রাজীব বিশ্বাস

উত্তর ২৪ পরগণা

বাগদা (এসসি), — মধুপর্ণা ঠাকুর

বনগাঁ উত্তর (এসসি),  — বিশ্বজিৎ দাস

বনগাঁ দক্ষিণ (এসসি), — ঋতুপর্ণা আঢ্য

গাইঘাটা (এসসি), — নরোত্তম বিশ্বাস

স্বরূপনগর (এসসি), — বীণা মণ্ডল

বাদুড়িয়া, — বুরহানুল মোকাদ্দিন (লিটন)

হাবড়া,  — জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)

অশোকনগর, — নারায়ণ গোস্বামী

আমডাঙা, — পীরজাদা কাসেম সিদ্দিকি

বিজপুর, — সুবোধ অধিকারী

নৈহাটি, — সনৎ দে

ভাটপাড়া, — অমিত গুপ্ত

জগদ্দল, — সোমনাথ শ্যাম ইচিনি

নোয়াপাড়া, — তৃণাঙ্কুর ভট্টাচার্য

ব্যারাকপুর, — রাজু চক্রবর্তী (রাজ)

খড়দহ, — দেবদীপ পুরোহিত

দমদম উত্তর, — চন্দ্রিমা ভট্টাচার্য

পানিহাটি, — তীর্থঙ্কর ঘোষ (পুচি)

কামারহাটি, — মদন মিত্র

বরানগর, — সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

দমদম, — ব্রাত্য বসু

রাজারহাট নিউটাউন, — তাপস চ্যাটার্জি

বিধাননগর, — সুজিত বসু

রাজারহাট গোপালপুর, — অদিতি মুন্সী

মধ্যমগ্রাম, — রথীন ঘোষ

বারাসত, — সব্যসাচী দত্ত

দেগঙ্গা, — আনিসুর রহমান (বিদেশ)

হাড়োয়া, — মো. মুফতি আবদুল মতিন

মিনাখাঁ (এসসি), — উষারানি মণ্ডল

সন্দেশখালি (এসটি), — ঝর্ণা সর্দার

বসিরহাট দক্ষিণ, — সুরজিৎ মিত্র (বাদল)

বসিরহাট উত্তর, — মো. তৌসিফ রহমান

হিঙ্গলগঞ্জ (এসসি), — আনন্দ সরকার

দক্ষিণ ২৪ পরগণা

গোসাবা (এসসি), — সুব্রত মণ্ডল

বসন্তী (এসসি), — নীলিমা বিশাল মিস্ত্রি

কুলতলি (এসসি), — গণেশ চন্দ্র মণ্ডল

পাথরপ্রতিমা, — সমীর কুমার জানা

কাকদ্বীপ, — মন্টুরাম পাখিরা

সাগর, — বঙ্কিম চন্দ্র হাজরা

কুলপি, — বর্ণালী ধারা

রায়দিঘি, — তাপস মণ্ডল

মন্দিরবাজার (এসসি), — জয়দেব হালদার

জয়নগর (এসসি) — বিশ্বনাথ দাস

বারুইপুর পূর্ব (এসসি), — বিভাস সর্দার

ক্যানিং পশ্চিম (এসসি), দক্ষিণ ২৪ পরগনা — পরেশ রাম দাস

ক্যানিং পূর্ব, মো. বাহারুল ইসলাম

বারুইপুর পশ্চিম, — বিমান বন্দ্যোপাধ্যায়

মগরাহাট পূর্ব (এসসি), — শর্মিষ্ঠা পুরকাইত

মগরাহাট পশ্চিম, — শামিম আহমেদ

ডায়মন্ড হারবার, — পান্নালাল হালদার

ফলতা, — জাহাঙ্গীর খান

সাতগাছিয়া, — সোমাশ্রী বেতাল

বিষ্ণুপুর (এসসি), — দিলীপ মণ্ডল

সোনারপুর দক্ষিণ, — অরুন্ধতী মৈত্র (লাভলি)

ভাঙড়, — শওকত মোল্লা

কসবা, — জাভেদ আহমেদ খান

যাদবপুর, — দেবব্রত মজুমদার

সোনারপুর উত্তর, — ফিরদৌসি বেগম

টালিগঞ্জ, — অরূপ বিশ্বাস

বেহালা পূর্ব, — শুভাশিস চক্রবর্তী

বেহালা পশ্চিম, — রত্না চ্যাটার্জি

মহেশতলা, — শুভাশিস দাস

বজবজ, — অশোক কুমার দেব

মেটিয়াবুরুজ, — আবদুল খালেক মোল্লা

কলকাতা

কলকাতা পোর্ট,  — ফিরহাদ হাকিম

ভবানীপুর,  — মমতা বন্দ্যোপাধ্যায়

রাসবিহারী, — দেবাশিস কুমার

বালিগঞ্জ, — শোভনদেব চট্টোপাধ্যায়

চৌরঙ্গী, — নয়না বন্দ্যোপাধ্যায়

এন্টালি, — সন্দীপন সাহা

বেলেঘাটা, — কুণাল ঘোষ

জোড়াসাঁকো — বিজয় উপাধ্যায়

শ্যামপুকুর, — ডা. শশী পাঁজা

মানিকতলা, — শ্রেয়া পান্ডে

কাশীপুর-বেলগাছিয়া,  — অতীন ঘোষ

হাওড়া

বালি,— কৈলাশ মিশ্র

হাওড়া উত্তর — গৌতম চৌধুরী

হাওড়া মধ্য — অরূপ রায়

শিবপুর,  — ডা. রানা চ্যাটার্জি

হাওড়া দক্ষিণ — নন্দিতা চৌধুরী

সাঁকরাইল (এসসি), — প্রিয়া পাল

পাঁচলা — গুলশান মল্লিক

উলুবেড়িয়া পূর্ব, — ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

উলুবেড়িয়া উত্তর (এসসি),  — বিমল কুমার দাস

উলুবেড়িয়া দক্ষিণ, — পুলক রায়

শ্যামপুর, — নদেবাসী জানা

বাগনান,  — অরুণাভ সেন

আমতা,  — সুকান্ত পাল

উদয়নরায়ণপুর,  — সমীর কুমার পাঁজা

জগতবল্লভপুর,  — সুবীর চ্যাটার্জি

ডোমজুড় — তাপস মাইতি

হুগলী

উত্তরপাড়া — শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়

শ্রীরামপুর — তন্ময় ঘোষ

চাঁপদানি — অরিন্দম গুইন

সিঙ্গুর — বেচারাম মান্না

চন্দননগর — ইন্দ্রনীল সেন

চুঁচুড়া — দেবাংশু ভট্টাচার্য

বলাগড় (এসসি) — রঞ্জন ধাড়া

পাণ্ডুয়া — সমীর চক্রবর্তী

সপ্তগ্রাম — বিদেশ বসু

চণ্ডীতলা — স্বাতী খন্দকার

জাঙ্গিপাড়া — স্নেহাশিস চক্রবর্তী

হরিপাল — ডা. করবী মান্না

ধনেখালি (এসসি) — অসীমা পাত্র

তারকেশ্বর — রামেন্দু সিংহ রায়

পুরশুড়া — পার্থ হাজরা

আরামবাগ (এসসি) — মিতা বাগ

গোঘাট (এসসি) — ডা. নির্মল মাজি

খানাকুল — পলাশ রায়

পূর্ব মেদিনীপুর

তমলুক — দীপেন্দ্র নারায়ণ রায়

পাঁশকুড়া পূর্ব — অসীম কুমার মাজি

পাঁশকুড়া পশ্চিম — সিরাজ খান

ময়না — চন্দন মণ্ডল

নন্দকুমার — সুকুমার দে

মহিষাদল — তিলক কুমার চক্রবর্তী

হলদিয়া (এসসি) — তাপসী মণ্ডল

নন্দীগ্রাম — পবিত্র কর

চণ্ডীপুর — উত্তম বারিক

পটাশপুর — পীযূষ কান্তি পান্ডা

কাঁথি উত্তর — দেবাশিস ভুঁইয়া

ভগবানপুর — মানব কুমার পরুয়া

খেজুরি (এসসি) — রবীন চন্দ্র মণ্ডল

কাঁথি দক্ষিণ — তরুণ কুমার জানা

রামনগর — অখিল গিরি

এগরা — তরুণ মাইতি

পশ্চিম মেদিনীপুর

দাঁতন — মানিক মাইতি

নয়াগ্রাম (এসটি) — দুলাল মুর্মু

গোপীবল্লভপুর — অজিত মাহাতো

ঝাড়গ্রাম — মঙ্গল সোরেন

কেশিয়ারি (এসটি) — রামজীবন মান্ডি

খড়গপুর সদর — প্রদীপ সরকার

নারায়ণগড় — প্রতিভা রানি মাইতি

সবং — মানস রঞ্জন ভুঁইয়া

পিংলা — অজিত মাইতি

খড়গপুর — দীনেন রায়

ডেবরা — রাজীব বন্দ্যোপাধ্যায়

দাসপুর — আশিস হুদাইত

ঘাটাল (এসসি) — শ্যামলী সর্দার

চন্দ্রকোনা (এসসি) — সূর্য কান্ত দলুই

গড়বেতা — উত্তরা সিংহ (হাজরা)

শালবনি — শ্রীকান্ত মাহাতা

কেশপুর (এসসি) — শিউলি সাহা

মেদিনীপুর — সুজয় হাজরা

ঝাড়গ্রাম

নয়াগ্রাম – দুলাল মুরমু

গোপীবল্লভপুর – অজিত মাহাতা

ঝাড়গ্রাম – মঙ্গল সোরেন

বিনপুর (এসটি) — বীরবাহা হাঁসদা

পুরুলিয়া

বান্দোয়ান (এসটি) — রাজীব লোচন সারেন

বলরামপুর — শান্তিরাম মাহাতো

বাঘমুন্ডি — সুশান্ত মাহাতো

জয়পুর — অর্জুন মাহাতো

পুরুলিয়া — সুজয় বন্দ্যোপাধ্যায়

মানবাজার (এসটি) — সন্ধ্যা রানি টুডু

কাশীপুর — সৌমেন বেলথারিয়া

পাড়া (এসসি) — মানিক বাউরি

রঘুনাথপুর (এসসি) — হাজারি বাউরি

বাঁকুড়া

শালতোড়া (এসসি) — উত্তম বাউরি

ছাতনা — স্বপন কুমার মণ্ডল

রানিবাঁধ (এসটি) — ডা. তনুশ্রী হাঁসদা

রায়পুর (এসটি) — ঠাকুর মনি সোরেন

তালড্যাংরা — ফাল্গুনী সিংহবাবু

বাঁকুড়া — ডা. অনুপ মণ্ডল

বড়জোড়া — গৌতম মিশ্র

ওন্দা — সুব্রত দত্ত

বিষ্ণুপুর — তন্ময় ঘোষ

কোতুলপুর (এসসি) — হরকালী প্রতিহার

ইন্দাস (এসসি) — শ্যামলী রায় বাগদি

সোনামুখী (এসসি) — ডা. কল্লোল সাহা

পূর্ব বর্ধমান

খণ্ডঘোষ (এসসি) — নবীন চন্দ্র বাগ

বর্ধমান দক্ষিণ — খোকন দাস

রায়না (এসসি) — মন্দিরা দোলুই

জামালপুর (এসসি) — ভূতনাথ মল্লিক

মন্তেশ্বর — সিদ্দিকুল্লা চৌধুরী

কালনা (এসসি) — দেবপ্রসাদ বাগ

মেমারি — রাসবিহারী হালদার

বর্ধমান উত্তর (এসসি) — নিশীথ কুমার মালিক

ভাতার — শান্তনু কোনার

পূর্বস্থলী দক্ষিণ — স্বপন দেবনাথ

পূর্বস্থলী উত্তর — বসুন্ধরা গোস্বামী

কাটোয়া — রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়

পশ্চিম বর্ধমান

কেতুগ্রাম — শেখ শাহনওয়াজ

মঙ্গলকোট — অপূর্ব চৌধুরী

আউশগ্রাম (এসসি) — শ্যামাপ্রসন্ন লোহার

গলসি (এসসি) — অলোক কুমার মাজি

পাণ্ডবেশ্বর — নরেন্দ্রনাথ চক্রবর্তী

দুর্গাপুর পূর্ব — প্রদীপ মজুমদার

দুর্গাপুর পশ্চিম — কবি দত্ত

রানিগঞ্জ — কালোবরণ মণ্ডল

জামুরিয়া — রিরাম সিং

আসানসোল দক্ষিণ — তাপস বন্দ্যোপাধ্যায়

আসানসোল উত্তর — মলয় ঘটক

কুলটি — অভিজিৎ ঘটক

বারাবনি — বিধান উপাধ্যায়

বীরভূম

দুবরাজপুর (এসসি) — চন্দ্র নরেশ বাউরি

সিউড়ি — উজ্জ্বল চ্যাটার্জি

বোলপুর — চন্দ্রনাথ সিনহা

নানুর (এসসি) — বিধান চন্দ্র মাজি

লাভপুর — অভিজিৎ সিনহা (রানা)

সাঁইথিয়া (এসসি) — নীলাবতী সাহা

ময়ূরেশ্বর — অভিজিৎ রায়

রামপুরহাট — আশিস বন্দ্যোপাধ্যায়

হাঁসন — ফয়জুল হক (কাজল শেখ)

নলহাটি — রাজেন্দ্র প্রসাদ সিং

মুরারই — মোশারফ হোসেন

ছবি প্রতীকী
CPIM Candidate List: বাম প্রার্থী তালিকায় প্রথম দফায় ১৯২, এক নজরে দেখে নিন কে কোন কেন্দ্রের প্রার্থী
ছবি প্রতীকী
WB Polls: প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ BJP-র, ২টি আসনে লড়ছেন শুভেন্দু, তালিকায় রুদ্রনীল-দিলীপ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in