

রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরের দিনেই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্য বামফ্রন্ট। যে তালিকায় ১৯২ জন প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। এদিনই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি-ও। যে তালিকায় ১৪৪ জন প্রার্থীর নাম আছে। জানা গেছে কয়েক দফায় এবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হবে।
উল্লেখযোগ্যভাবে, রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নন্দীগ্রামের পাশাপাশি তিনি ভবানীপুর কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এই তালিকায় অনুমোদন দেওয়া হয়। যে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপির প্রথম তালিকা অনুসারে খড়গপুর সদর কেন্দ্র থেকে দলের প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ প্রার্থী হচ্ছেন। ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক হিরণের বদলে তাঁকে প্রার্থী করা হয়েছে। রাসবিহারী কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। শিলিগুড়িতে দাঁড়াচ্ছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। ভাটপাড়ায় এ বারও প্রার্থী অর্জুন সিংহের পুত্র পবন সিংহ।
এছাড়াও আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, শিবপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষ, বরানগর কেন্দ্রে সজল ঘোষ, নৈহাটি কেন্দ্রে সুমিত্র চট্টোপাধ্যায়, দেগঙ্গা কেন্দ্রে তরুণ কান্তি ঘোষ, বহরমপুর কেন্দ্রে সুব্রত মৈত্র প্রার্থী হচ্ছেন। বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রে এ বারও প্রার্থী হচ্ছেন চন্দনা বাউড়ি।
দিনহাটা থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন অজয় রায়। কোচবিহার উত্তর কেন্দ্রে সুকুমার রায়, শীতলকুচি কেন্দ্রে সাবিত্রী বর্মন, তুফানগঞ্জ কেন্দ্রে মালতি রাভা রায়, কুমারগ্রাম কেন্দ্রে মনোজ কুমার ওরাঁও, কালচিনি কেন্দ্রে বিশাল লামা প্রার্থী হচ্ছেন। তারকেশ্বরে বিজেপির টিকিটে লড়বেন সাংবাদিক সন্তু পান, যিনি কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন।
মুর্শিদাবাদ এবং বহরমপুর থেকে লড়বেন বর্তমান বিধায়ক যথাক্রমে গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্র।
এক নজরে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা -
কোচবিহার উত্তর – সুকুমার রয়
শীতলকুচি – সাবিত্রী বর্মণ
দিনহাটা – অজয় রয়
তুফানগঞ্জ – মালতী রাভা রয়
কুমারগ্রাম – মনোজ কুমার ওঁরাও
কালচিনী – বিশাল লামা
আলিপুরদুয়ার – পরিতোষ দাস
ফালাকাটা – দীপক বর্মণ
ডাবগ্রাম-ফুলবাড়ি – শিখা চ্যাটার্জি
নাগরাকাটা – পুনা ভেংরা
মাটিগাড়া-নক্সালবাড়ি – আনন্দময় বর্মণ
শিলিগুড়ি – শঙ্কর ঘোষ
ফাঁসিদেওয়া – দুর্গা মূর্মু
গোলপোখর – সরজিৎ বিশ্বাস
চাকুলিয়া – মনোজ জৈন
করণদীঘি – অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস
কালিয়াগঞ্জ - উৎপল মহারাজ
রায়গঞ্জ - কৌশিক চৌধুরী
কুশমান্ডি - তাপস চন্দ্র রায়
কুমারগঞ্জ - শুভেন্দু সরকার
বালুরঘাট - বিদ্যুৎ রয়
তপন - বুধরাই টুডু
গঙ্গারামপুর - সত্যেন্দ্রনাথ রাই
হরিরামপুর - দেবব্রত মজুমদার
হাবিবপুর - জোয়েল মূর্মূ
গাজোল - চিন্ময় দেববর্মন
চাঁচল - রতন দাস
মালতীপুর - আশীষ দাস
রতুয়া - অভিষেক সিংঘানিয়া
মানিকচক - গৌর চন্দ্র মন্ডল
মালদা - গোপাল চন্দ্র সাহা
মোথাবাড়ি - নিবারণ ঘোষ
সুজাপুর - অভিরাজ চৌধুরী
সুতী - মহাবীর ঘোষ
রঘুনাথগঞ্জ - সুরজিৎ পোদ্দার
লালগোলা - অমর কুমার দাস
ভগবানগোলা - ভাস্কর সরকার
মুর্শিদাবাদ - গৌরি শঙ্কর ঘোষ
রেজিনগর - বাপন ঘোষ
বেলডাঙ্গা - ভরত কুমার ঝাওয়ার
বহরমপুর - সুব্রত মৈত্র
হরিহরপাড়া - তন্ময় বিশ্বাস
নওদা - রানা মন্ডল
ডোমকল - নন্দদুলাল পাল
জলঙ্গী - নব কুমার সরকার
করিমপুর – সমরেন্দ্রনাথ ঘোষ
পলাশিপাড়া - অনিমা দত্ত
কালীগঞ্জ - বাপন ঘোষ
রানাঘাট উত্তর-পশ্চিম - পার্থসারথি চ্যাটার্জি
রানাঘাট উত্তর-পূর্ব - অসীম বিশ্বাস
চকদহ - বঙ্কিমচন্দ্র ঘোষ
হরিণঘাটা - অসীম কুমার সরকার
বাদুড়িয়া - সুকৃতি সরকার
আমডাঙা - অরিন্দম দে
নৈহাটি - সৌমিত্র চ্যাটার্জী
ভাটপাড়া - পবন কুমার সিং
বরানগর - সজল ঘোষ
দেগঙ্গা - তরুণ কান্তি ঘোষ
বসিরহাট উত্তর - নারায়ণ চন্দ্র মন্ডল
বাসন্তী - বিকাশ সর্দার
কুলতলী - সুশ্রী মাধবী মহলদার
পাথরপ্রতিমা - অসিতকুমার হালদার
কাকদ্বীপ - দীপঙ্কর জানা
রায়দীঘি - পলাশ রানা
ক্যানিং পূর্ব - অসীম সাপুই
ডায়মন্ডহারবার - দীপক কুমার হালদার
বিষ্ণুপুর - অগ্নিশ্বর নস্কর
বজবজ - তরুণ কুমার আদক
মেটিয়াবুরুজ - বীর বাহাদুর সিং
ভবানীপুর - শুভেন্দু অধিকারী
রাসবিহারী - স্বপন দাশগুপ্তা
হাওড়া উত্তর - উমেশ রাই
শিবপুর - রুদ্রনীল ঘোষ
উলুবেরিয়া দক্ষিণ - মঙ্গলানন্দ পুরী মহারাজ
আমতা - অমিত সামন্ত
ডোমজুড় - গোবিন্দ হাজরা
সপ্তগ্রাম - স্বরাজ ঘোষ
তারকেশ্বর - সন্তু পান
পুরশুড়া - বিমান ঘোষ
আরামবাগ - হেমন্ত বাগ
গোঘাট - প্রশান্ত দিঘর
খানাকুল - সুশান্ত ঘোষ
পাঁশকুড়া পূর্ব - সুব্রত মাইতি
পাঁশকুড়া পশ্চিম - সিন্টু সেনাপতি
ময়না - অশোক দিন্দা
মহিষাদল - সুভাষ পাঁজা
হলদিয়া - প্রদীপ কুমার বিজলী
নন্দীগ্রাম - শুভেন্দু অধিকারী
পটাশপুর - তপন মাইতি
কাঁথি উত্তর - সুমিতা সিনহা
কাঁথি দক্ষিণ - অনুপ কুমার দাস।
রামনগর - চন্দ্রশেখর মন্ডল
দাঁতন - অজিত কুমার জানা
নয়াগ্রাম - অমিয় কিসকু
গোপীবল্লভপুর - রাজেশ মাহাতো
ঝাড়গ্রাম - লক্ষ্মীকান্ত সাহু
কেশিয়াড়ি - ভদ্রা হেমব্রম
খড়গপুর সদর - দিলীপ ঘোষ
নারায়ণগড় - রামপ্রসাদ গিরি
সবং - অমল পন্ডা
খড়গপুর - তপন ভুয়া
ডেবরা - সুভাশীষ ওম
দাসপুর - তপন দত্ত
ঘাটাল - শীতল কোপাট
চন্দ্রকোনা - সুকান্ত দোলুই
শালবনী - বিমান মাহাতো
কেশপুর - শুভেন্দু সামন্ত
বিনপুর - প্রণত টুডু
বান্দোয়ান - লবসেন বাসকে
বলরামপুর - জলধর মাহাতো
মানবাজার - ময়না মুর্মু
কাশিপুর - কমলকান্ত হাঁসদা
পারা - নদিয়ার চাঁদ বাউড়ি
রঘুনাথপুর - মামনি বাউড়ি
শালতোড়া - চন্দনা বাউড়ি
ছাতনা - সত্যনারায়ণ মুখোপাধ্যায়
রানিবাঁধ - ক্ষুদিরাম টুডু
রায়পুর - ক্ষেত্রমোহন হাঁসদা
তালডাংরা - সৌভিক পাত্র
বড়জোড়া - বিলেশ্বর সিংহ
ওন্দা - অমরনাথ শাখা
কোতুলপুর - লক্ষ্মীকান্ত মজুমদার
ইন্দাস - নির্মল কুমার ধাড়া
সোনামুখী - দিবাকর ঘরামী
রাইনা - সুভাষ পাত্র
জামালপুর - অরুণ হালদার
মন্তেশ্বর - সৈকত পাঁজা
বর্ধমান উত্তর - সঞ্জয় দাস
ভাতার - সৌমেন কার্ফা
কেতুগ্রাম - অনাদি ঘোষ (মথুরা)
আউশগ্রাম - কলিতা মাজি
পাণ্ডবেশ্বর - জীতেন্দ্র কুমার তেওয়ারি
দুর্গাপুর পূর্ব - চন্দ্রশেখর ব্যানার্জি
দুর্গাপুর পশ্চিম - লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই
জামুড়িয়া - বিজন মুখার্জি
আসানসোল দক্ষিণ - অগ্নিমিত্রা পাল
আসানসোল উত্তর - কৃষ্ণেন্দু মুখার্জী
কুলটি - অজয় কুমার পোদ্দার
দুবরাজপুর - অনুপ কুমার সাহা
সিউড়ি - জগন্নাথ চট্টোপাধ্যায়
বোলপুর - দিলীপ কুমার ঘোষ
নানুর - খোকন দাস
ময়ূরেশ্বর - দুধকুমার মন্ডল
হাঁসান - নিখিল ব্যানার্জি
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন