Menstrual Leave: ঋতুচক্রের সময় বিশেষ ছুটি পাবেন মহিলা কর্মীরা, ঘোষণা অরুণাচল প্রদেশ পুলিশের
গ্রাফিক্স - আকাশ নেয়ে

Menstrual Leave: ঋতুচক্রের সময় বিশেষ ছুটি পাবেন মহিলা কর্মীরা, ঘোষণা অরুণাচল প্রদেশ পুলিশের

People's Reporter: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঋতুচক্রের প্রথম বা দ্বিতীয় দিনে ছুটি নিতে পারবেন মহিলা পুলিশ কর্মীরা। এই ছুটি সবেতন।
Published on

প্রতি মাসে ঋতুচক্র চলাকালীন এক দিন করে ছুটি পাবেন মহিলা কর্মীরা। এবার মহিলা পুলিশ কর্মীদের জন্য বিশেষ ছুটির ঘোষণা করল অরুণাচল প্রদেশের ইটানগর ক্যাপিটাল রিজিয়ন পুলিশ। বুধবার এই নিয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করেছেন ইটানগর ক্যাপিটাল রিজিয়নের এসপি রোহিত রাজবীর সিং।

বুধবার প্রকাশিত ওই সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঋতুচক্রের প্রথম বা দ্বিতীয় দিনে ছুটি নিতে পারবেন মহিলা পুলিশ কর্মীরা। এই ছুটি সবেতন। অর্থাৎ, যে দিন কোনও মহিলা পুলিশ কর্মী ছুটি নেবেন, সে দিন তাঁদের ‘অন ডিউটি’ দেখানো হবে। তবে এই বিশেষ কারণে মাসে এক দিনের বেশি ছুটি নিতে পারবেন না কোনও মহিলা কর্মী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মহিলাদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তাঁদেরকে সহায়তার জন্যেই এই পদক্ষেপ। পুলিশ প্রশাসনের আশা, এর ফলে মহিলা কর্মীরা কাজে আরও সক্রিয় হয়ে উঠবেন। মন থেকেও চাঙ্গা হবেন।

প্রসঙ্গত, এর আগে গত অক্টোবরে এই একই সিদ্ধান্ত নিয়েছিল ওড়িশা সরকার। রাজ্যের সরকারি এবং বেসরকারি মহিলা কর্মীদের জন্য মাসে এক দিন করে ঋতুকালীন ছুটি ঘোষণা করে সেরাজ্যের সরকার। সেই ছুটিও সবেতন। নভেম্বর থেকে সেই নির্দেশ কার্যকর হয়েছে।

যদিও এর আগে গত জুলাই মাসে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সে সময় দেশের শীর্ষ আদালত জানিয়েছিল, কাজের জায়গায় ঋতুকালীন সবেতন ছুটি বাধ্যতামূলক করা হলে তা মহিলাদের বিরুদ্ধেই যেতে পারে। কর্মক্ষেত্রে তাঁদের পিছিয়েও পড়তে হতে পারে।

Menstrual Leave: ঋতুচক্রের সময় বিশেষ ছুটি পাবেন মহিলা কর্মীরা, ঘোষণা অরুণাচল প্রদেশ পুলিশের
ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়বেন মহিলারা – আর্জি খারিজ প্রধান বিচারপতির
Menstrual Leave: ঋতুচক্রের সময় বিশেষ ছুটি পাবেন মহিলা কর্মীরা, ঘোষণা অরুণাচল প্রদেশ পুলিশের
Kerala: মহিলাদের আর্থিক স্বাধীনতা সবথেকে গুরুত্বপূর্ণ - বেতনে সমতা আনতে উদ্যোগী বিজয়ন সরকার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in