West Bengal: ঋতব্রত শিবিরের প্রত্যাখ্যান! লটারি কান্ডে ধরপাকড় শুরু হতেই ফের গা ঢাকা নির্মল ঘোষের?

People's Reporter: বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তাঁদের কোনও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি এবং ওনাকে আমন্ত্রণ জানানোর প্রশ্নই নেই।
প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষছবি, নির্মল ঘোষের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

পানিহাটির তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। গতকাল তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারির পর নতুন করে বেশ কিছু অভিযোগ উঠেছে। যে অভিযোগে ফের নাম জড়িয়েছে নির্মল ঘোষের। সূত্র অনুসারে, গত দু’দিন তাঁকে দেখা যায়নি। শেষ বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা তীর্থঙ্কর ঘোষের প্রেপ্তারির পর তাঁর বাড়ির সামনে ব্যান্ডপার্টি নিয়ে গিয়ে উল্লাস প্রকাশ করেন কিছু মানুষ।

গত শনিবার তোপসিয়ায় তৃণমূলের ঋতব্রত গোষ্ঠীর এক বৈঠক স্থলে আচমকাই হাজির হয়ে যান রাজ্য বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক ও তৃণমূল নেতা নির্মল ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ঋতব্রত গোষ্ঠীর পক্ষ থেকে তাঁকে ওই বৈঠকে আসতে বলা হয়েছে। তাই তিনি এসেছেন এবং কথা বলেছেন। পরে প্রয়োজনে আবার আসবেন।

যদিও বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তাঁদের কোনও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি এবং ওনাকে আমন্ত্রণ জানানোর প্রশ্নই নেই। তিনি আরও বলেন, আমাদের এখান থেকে কোনও ফোন অথবা কোনও মেসেজ ওনার কাছে গিয়ে থাকলে সেটা ওনাকে দেখাতে বলুন।

রাজনৈতিক মহলের মতে এই মুহূর্তে বেশ বিপাকে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। পানিহাটির অভয়া কান্ডে নাম জড়ানো থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। এরপর গতকাল ছেলে তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারির পর তাঁর নাম জড়িয়েছে লটারি কেলেঙ্কারিতেও। এর আগেও লটারি কেলেঙ্কারিতে ধরপাকড় শুরু হবার পরেই তিনি গা ঢাকা দিয়েছিলেন বলে জানা গেছে। তাঁর গ্রেপ্তারি সময়ের অপেক্ষা বলেই অনেকে মনে করছেন। অনুমান করা হচ্ছে, গ্রেপ্তারি এড়াতে তিনি তৃণমূলের ঋতব্রত শিবিরের সঙ্গে সমঝোতায় যাবার চেষ্টায় ওই বৈঠকে উপস্থিত হয়েছিলেন। যদিও তৃণমূলের ঋতব্রত শিবির তাঁকে প্রত্যাখ্যান করেছে।

গতকাল নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারির পর পানিহাটির অভয়ার মা, বর্তমান বিজেপি বিধায়ক রত্না দেবনাথ সাংবাদিকদের জানান, ছেলের থেকেও ওর বাবা আরও বেশি বদমাশ। তিনি নির্মল ঘোষের গ্রেপ্তারি দাবি করেন।

প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
West Bengal: চলতি মাসেই তৃণমূলের বিদ্রোহী প্রাক্তন, বর্তমান এনসিপিআই সাংসদরা বিজেপিতে?
প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
West Bengal: বিজেপির নীচুতলায় তৃণমূলের কাউকে জায়গা দেওয়া হবে না - আশ্বাস শমীক ভট্টাচার্যর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in