Weather Update: বুধ থেকে শুক্র - দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা - আবহাওয়া দপ্তর

People's Reporter: দক্ষিণবঙ্গে আগামীকাল বুধবার থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। থাকবে বজ্রপাতের সম্ভাবনাও।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি সংগৃহীত
Published on

দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উপর দিয়ে গেছে। এর প্রভাবে উত্তরবঙ্গে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। বুধবারের পর থেকে ভারী বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।

তিনি বলেন, আজ কালিম্পং জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামীকাল বুধবার দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা।

বৃহস্পতিবারেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে।। শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমলেও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে আগামীকাল বুধবার থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। থাকবে বজ্রপাতের সম্ভাবনাও।

আজ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও আর্দ্রতা বেশি থাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। তবে আংশিক মেঘলা আকাশ এবং হাওয়া থাকায় কিছু এলাকায় গরম ও অস্বস্তি কম থাকবে।

আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম নদিয়া মুর্শিদাবাদ পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট চলবে।

কালবৈশাখীর সম্ভাবনা থাকবে বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলাতে। হুগলী পূর্ব-পশ্চিম বর্ধমান বাঁকুড়ায়। দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর জেলাতেও সম্ভাবনা থাকবে।

শনিবার ৩০ শে মে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে।

প্রতীকী ছবি
দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়! পর্যটকেরা ফিরছেন সমতলে, কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
প্রতীকী ছবি
Weather Forecast: সেপ্টেম্বরে দেশজুড়ে আরও বৃষ্টির সম্ভাবনা - ধস, হড়পা বানের সতর্কতা আবহাওয়া দপ্তরের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in