WB News: আপ্ত সহায়কের হত্যাকান্ডে পুলিশি তদন্তেই আস্থা রাখলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

People's Reporter: সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি নিজে ডিজিপি-র সঙ্গে কথা বলেছি। পুলিশ তাদের কাজ করছে। আমি নিশ্চিত, পুলিশ সঠিকভাবে তদন্ত শেষ করবে এবং দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হবে।
মধ্যমগ্রামে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
মধ্যমগ্রামে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নিজস্ব চিত্র
Published on

আপ্ত সহায়কের মৃত্যুর তদন্তে পুলিশেই আস্থা রাখলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, তদন্ত সঠিক পথেই চলছে। বুধবার রাতে মধ্যমগ্রামে তাঁর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। বৃহস্পতিবার বারাসত হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। এখানেই তাঁর আপ্ত সহায়কের ময়না তদন্ত হবে। শুভেন্দু অধিকারী ছাড়াও এদিন হাসপাতালে যান রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি সাংসদ রাহুল সিনহা, সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা।

বৃহস্পতিবার হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি নিজে ডিজিপি-র সঙ্গে কথা বলেছি। পুলিশ তাদের কাজ করছে। আমি নিশ্চিত, পুলিশ সঠিকভাবেই তদন্তের কাজ শেষ করবে এবং দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হবে। সিআইডি, ফরেনসিক এবং এসআইটি একযোগে কাজ করছে। পুলিশি তদন্ত সঠিক পথেই এগোচ্ছে।

এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন, পুলিশ সব তদন্ত করারই যোগ্য, কিন্তু এতদিন তাদের কাজ করতে দেওয়া হত না। এই হত্যাকান্ডে তৃণমূলের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, তৃণমূলের এখন আর কোনও গ্রহণযোগ্যতা নেই। পুলিশ এইসব তদন্ত করতে পারে।  

বুধবার রাতে মধ্যমগ্রামে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় চন্দ্রনাথ রথকে। ঘটনার সময় তিনি নিজের গাড়িতে ছিলেন বলে জানা গেছে। এইসময়েই অন্য একটি গাড়ি এসে তাঁর পথ আটকায় এবং একটি বাইকে চেপে দুষ্কৃতীরা তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।  

মধ্যমগ্রামে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
'ধর্মনিরপেক্ষতা চলবে না, এখানে হিন্দুরা রাজত্ব করবে', মন্তব্য শুভেন্দুর; অভিযোগ দায়ের DYFI-এর
মধ্যমগ্রামে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
WB: ভোটের মুখে শুভেন্দু অধিকারীর উল্টো সুর শমীক ভট্টাচার্যর মুখে; সংখ্যালঘুদের কাছে যাবার বার্তা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in