'ধর্মনিরপেক্ষতা চলবে না, এখানে হিন্দুরা রাজত্ব করবে', মন্তব্য শুভেন্দুর; অভিযোগ দায়ের DYFI-এর

People's Reporter: শুভেন্দু অধিকারী বলেন, ‘’নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান। এখানে হিন্দুরা রাজত্ব করবে।‘’
ধর্মীয় অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী
ধর্মীয় অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীছবি সৌজন্যে ভিডিওর স্ক্রিনশট
Published on

দোল উৎসবের দিনেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকা ভবানীপুরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেন, ‘’ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান। এখানে হিন্দুরা রাজত্ব করবে।‘’ শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই।

মঙ্গলবার ভবানীপুরের বালিগঞ্জ অঞ্চলের শরৎ বোস রোডে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘’ নাস্তিকতা নিপাত যাক। সেকুলারিজম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে এই প্রার্থনা করব।‘’ এরপর ‘হিন্দু-হিন্দু ভাই-ভাই’ স্লোগান দেন তিনি।

পরে এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জোর গলায় বলেন, ‘’নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান। এখানে হিন্দুরা রাজত্ব করবে।‘’

বিরোধী দলনেতার এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বালিগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ডিওয়াইএফআই নেতা সৈনিক শূর।

তিনি বলেন, ‘’শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘৃণ্য, সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন। এই মন্তব্য সম্পূর্ণভাবে আমাদের দেশের সংবিধান-বিরোধী। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতার এতো বছরের ঐতিহ্যকে বিরোধী দলনেতার মতো সাংবিধানিক পদে থাকা এক ব্যক্তি লঙ্ঘন করেছেন। রাজ্যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার জন্য বারবার বিরোধী দলনেতা এই ধরণের মন্তব্য করেন। আমাদের প্রশাসনের অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।‘’

রাজ্যের অন্যান্য থানাগুলোতেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

তবে বিজেপির বক্তব্য, সিপিআইএম প্রাসঙ্গিকতা হারিয়ে সংবাদমাধ্যমে টিকে থাকার জন্য এই ধরনের অভিযোগ করছে।

ধর্মীয় অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী
WB SIR: মতুয়া অধ্যুষিত অঞ্চলে চরম ক্ষোভ; ধস নামতে পারে বিজেপির ভোটব্যাঙ্কে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in