Indranil Sen: ইউনেস্কোর নাম ভাঙিয়ে বেআইনি ব্যবসা? সস্ত্রীক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

People's Reporter: অভিযোগকারীদের দাবি, দুর্গাপুজোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটনের নামে একটি বাণিজ্যিক মডেল তৈরি করে টিকিট বিক্রির মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে।
ইন্দ্রনীল সেন
ইন্দ্রনীল সেনফাইল ছবি, এআইটিসি ওয়েবসাইট থেকে সংগৃহীত
Published on

প্রাক্তন মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের হল। কলকাতার শারদীয় উৎসবকে কেন্দ্র করে বেআইনিভাবে ব্যবসা করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এছাড়া ইউনেস্কোর নাম বিভ্রান্তিকর ভাবে ব্যবহার করারও অভিযোগ উঠেছে।

প্রাক্তন মন্ত্রী এবং তাঁর স্ত্রী ছাড়াও আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁরা হলেন ধ্রুবজ্যোতি বসু (শুভ), সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায়। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ, রাজ্যের ডিজি সিদ্ধনাথ গুপ্তর কাছে অভিযোগ জমা পড়েছে।

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন মেঘদূত ফাউন্ডেশনের কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায়। তাঁদের দাবি, দুর্গাপুজোর নামে একটি ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড পুজো এন্ট্রি’ টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়, যেখানে ইউনেস্কোর নাম ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, এই কর্মসূচিকে এমন ভাবে প্রচার করা হয়েছে যাতে মনে হতে পারে এর সঙ্গে সরাসরি ইউনেস্কোর অনুমোদন বা অংশীদারি রয়েছে। কিন্তু ইউনেস্কো কোনওদিনই এ ধরনের বাণিজ্যিক চুক্তি বা অংশীদারিতে সম্মতি দেয়নি।

অভিযোগকারীরা আরও দাবি করেছেন, দুর্গাপুজোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটনের নামে একটি বাণিজ্যিক মডেল তৈরি করে টিকিট বিক্রির মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে। 

ইন্দ্রনীল সেন
Santanu Sen: আর জি কর তদন্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সাহায্য করতে চান তৃণমূলের শান্তনু সেন
ইন্দ্রনীল সেন
Suvendu Adhikari: রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in