Nandigram: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেপ্তার; রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ কংগ্রেসের

People's Reporter: পুলিশের একটি সূত্রে খবর, পুরনো একটি খুনের মামলায় কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সাথে গ্রেফতার করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কংগ্রেস পর্যবেক্ষক শুভাশিস ভট্টাচার্যকে।
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ফাইল ছবি, সংগৃহীত
Published on

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস। তাঁদের অভিযোগ, ভোটের আগেই বিরোধী বলে কিছু রাখতে চাইছে না বিজেপি।

নন্দীগ্রামে উপনির্বাচন রয়েছে আগামী ৬ অক্টোবর। শুক্রবার হঠাৎ করেই মমতা গোষ্ঠীর প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেন। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাৎ করেছেন তিনি, যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই সাংবাদিক সম্মেলন করে নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এর কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয় মিলন প্রধানকে।

পুলিশের একটি সূত্রে খবর, পুরনো একটি খুনের মামলায় কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সাথে গ্রেফতার করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কংগ্রেস পর্যবেক্ষক শুভাশিস ভট্টাচার্যকে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, গ্রেফতারের ১৫ মিনিট আগে মিলন প্রধানের সাথে তাঁর কথা হয়েছে। চারিদিকে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বলে মিলন তাঁকে জানিয়েছিলেন।

তিনি আরও জানান, সিভিল ড্রেসে কয়েকজন এসে কোনও কারণ না দেখিয়ে চন্ডিপুরের একটি হোটেল থেকে মিলন এবং শুভাশিসকে গ্রেফতার করে। তিনি বলেন, “হোটেল মালিকের কাছ থেকে আমরা এটা জানতে পেরেছি। এখনও পর্যন্ত পুলিশ তাঁদের কেন নিয়ে গেছে, কেন গ্রেফতার করেছে, কোন ধারায় গ্রেফতার করেছে - আমরা কিছুই জানতে পারিনি। এমনকি আমি যখন নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলি, তাঁরা অদ্ভুত কথা বলছেন - বলছেন কেন নিয়ে গেছে, পুলিশ কি আমাদের বলবে!”

এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ও। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘নন্দীগ্রামের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে আমারা সমর্থন জানানোর কয়েক মিনিট পরেই কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করা হয়েছে। তাই গুরুতর প্রশ্ন ওঠে... এবং এটাই বিজেপির চিরাচরিত ফর্মুলা: পুরনো মামলা খুঁড়ে বের করা। কিন্তু এখন কেন? ঠিক আমাদের কংগ্রেসকে সমর্থন জানানোর পরেই!’’

তিনি আরও লেখেন, ‘‘বিজেপির প্রতিহিংসা এবং নৃশংসতার রাজনীতির একটি স্পষ্ট ধরন দেখা যাচ্ছে। কারচুপি, ভোটলুট এবং ভয়ভীতির মাধ্যমে নির্বাচন সংস্থা-বিজেপি জোট প্রতিদিন গণতন্ত্রকে হত্যা করছে।’’

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান
চাকরি হারিয়েছিল নিয়োগ দুর্নীতিতে; শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পরেই মনোনয়ন প্রত্যাহার মমতার প্রার্থীর
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান
TMC: চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা বন্দ্যোপাধ্যায়, সাসপেন্ড অভিষেক, ঋতব্রত তৃণমূলে নতুন সমীকরণ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in