Weather Update: রাজ্যজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস; ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির সতর্কতা

People's Reporter: শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড় হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা অনেক বেশি।
Weather Update: রাজ্যজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস; ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির সতর্কতা
প্রতীকী ছবি
Published on

বসন্তেই কালবৈশাখীর দাপট শুরু বাংলায়। সপ্তাহের শুরুতে কলকাতা সহ রাজ্যজুড়ে তাণ্ডব চালিয়েছিল কালবৈশাখী। এরপর গোটা সপ্তাহ জুড়েই বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি সাথে ঝড়ো হাওয়া বয়েছে। এরপর ফের শুক্রবার রাজ্যজুড়ে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। কলকাতায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড় হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা অনেক বেশি। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ৭০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে। ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়ে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে রবিবারও বৃষ্টি হতে পারে।

মৎস্যজীবীদের শুক্রবার এবং শনিবার সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রের উপর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ ৬০ কিলোমিটার। এর ফলে সমুদ্র উত্তাল রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সোমবার পর্যন্ত প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতেও বৃষ্টি হবে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তরের প্রায় সব জেলায়।

Weather Update: রাজ্যজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস; ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির সতর্কতা
WB Polls 2026: কালীগঞ্জে দলীয় অফিস ভাঙচুরের ঘটনা - ৭ সদস্যকে বহিষ্কার করে কড়া বার্তা সিপিআইএম-এর
Weather Update: রাজ্যজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস; ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির সতর্কতা
ভোটের মুখে সিভিক ভলান্টিয়ারদের অ্যাড-হক বোনাস ঘোষণা রাজ্যের; বাড়ল টাকার অঙ্কও, রিপোর্ট তলব কমিশনের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in