Dinhata: দলীয় নেতাকেই ডিম ছুড়ে মারার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

People's Reporter: ধৃত প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা উদয়ন গুহের পরিবারের পাশে দাঁড়িয়ে খাবার পৌঁছে দেওয়ার 'অপরাধে’ তাঁর উপর এই হামলা বলে দাবি করেছেন দিনহাটার পরিচিত মুখ দীপ্তিমান সেনগুপ্ত।
দীপ্তিমান সেনগুপ্ত
দীপ্তিমান সেনগুপ্তনিজস্ব চিত্র
Published on

এবার প্রাক্তন দলীয় নেতাকেই ডিম ছুঁড়ে মারার অভিযোগ উঠলো বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থল কোচবিহারের দিনহাটা। যার বাড়িতে এই হামলা চলেছে তিনি দিনহাটার অতি পরিচিত মুখ দীপ্তিমান সেনগুপ্ত শুক্রবার তাঁর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করা, তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া, জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে একদল বিজেপি কর্মীর বিরুদ্ধে। এমনকি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। ধৃত প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা উদয়ন গুহের পরিবারের পাশে দাঁড়ানোর 'অপরাধে’ তাঁর উপর এই হামলা বলে তিনি জানিয়েছেন।

আবাস যোজনা ও হাসপাতাল নির্মাণ সংক্রান্ত তোলাবাজি ও দুর্নীতির মামলায় গত বুধবার কলকাতার ফুলবাগান থেকে গ্রেফতার হয়েছেন দিনহাটার তৃণমূল নেতা উদয়ন গুহ। তাঁর স্ত্রী স্বাতী গুহ এবং দিদি ইন্দ্রানী ব্রহ্মও বাড়িছাড়া ছিলেন। শুক্রবার দিনহাটায় নিজের বাড়িতে ফিরে আসেন স্বাতী গুহ এবং ইন্দ্রানী ব্রহ্ম। মানবিকতার খাতিরে সেই খবর পেয়ে তাঁদের বাড়িতে দুপুরের খাবার পৌঁছে দিতে যান দিনহাটার পরিচিত মুখ এবং দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত দীপ্তিমান সেনগুপ্ত।

অভিযোগ, সেই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে হামলা করে। তাঁর বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়। দীপ্তিমানকে লক্ষ্য করে পচা ডিম ও কাদা ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা। টানাহেঁচড়া করে তাঁর গায়ের জামা ছিঁড়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় তাঁর বাড়িতেও। তাঁর মানিব্যাগ কেউ তুলে নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি তাঁর বৃদ্ধা মাকেও ডিম ছোড়া হয়েছে বলে তাঁর অভিযোগ।

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন দীপ্তিমান সেনগুপ্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট অভিযোগ, 'বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে'।

যদিও এই ঘটনার সাথে বিজেপির কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়। তিনি বলেন, "এই হিংসার সঙ্গে বিজেপির নেতা-কর্মীরা জড়িত নন।“

উল্লেখ্য, দীপ্তিমান সেনগুপ্ত প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সেনগুপ্তর ছেলে। ছিটমহল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন তিনি। সূত্রের খবর, একসময় সক্রিয় ভাবে বিজেপি করলেও বর্তমানে দলীয় কাজে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তিনি।

দীপ্তিমান সেনগুপ্ত
TMC: তিন টুকরো তৃণমূল; এবার 'ফ্রিজ' দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আপাতত বন্ধ লেনদেন
দীপ্তিমান সেনগুপ্ত
Hawker Eviction: হকার উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ; আগে বিকল্প জায়গা জানাতে হবে রেলকে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in