Hawker Eviction: হকার উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ; আগে বিকল্প জায়গা জানাতে হবে রেলকে

People's Reporter: বিকাশ ভট্টাচার্য বলেন, উচ্ছেদের মাধ্যমে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। হাজার হাজার মানুষ ঠেলাগাড়ি, ঝুপড়ি, দোকান করে সংসার চালান। তাঁদের জীবনের অধিকার, কর্মসংস্থানের অধিকার কাড়া হচ্ছে।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীম
বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীমগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

হকার উচ্ছেদ মামলায় বড়ো স্বস্তি পেলেন হকাররা। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত কোনও হকার উচ্ছেদ করা যাবেনা। বুধবার এই মামলায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য শোনার পর আদালত আপাতত উচ্ছেদে স্থগিতাদেশ জারি করেছে।

রেলের নোটিশ নিয়ে যত মামলা হয়েছে জুন মাস পর্যন্ত, সেখানে নতুন করে আগের নোটিশ কার্যকর হবে না। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি হয়। মূলত বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনি, গুমা, বনগাঁ, দুর্গানগর, মথুরাপুর, যাদবপুর সহ পঁচিশটি স্টেশনে হকার উচ্ছেদ নিয়ে একাধিক মামলাকারী আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

বুধবার কলকাতা হাইকোর্টে হকার উচ্ছেদ মামলার শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, উচ্ছেদ করার মাধ্যমে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। হাজার হাজার মানুষ ঠেলা গাড়ি, ঝুপড়ি, দোকান করে সংসার চালাচ্ছেন। তাঁদের জীবনের অধিকার, কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সমাজের দুর্বল শ্রেণীর মৌলিক অধিকার কোনও কারণ দেখিয়ে খর্ব করা যায় না। তাঁদের ওপর চাপ বাড়ানো সরকারের কাজ হতে পারে না। কিন্তু বুলডোজার পাঠিয়ে ভেঙে সব শেষ করে দেওয়া হচ্ছে। উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা করা উচিত।

তিনি আরও বলেন, প্রতি রাতে কোনও না কোনও জায়গায় পাহারা দিয়ে বসে থাকতে হচ্ছে। তাতেও বুলডোজার হামলা থেকে বাঁচা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের এক রায়ের উল্লেখ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, যখন কেউ রেলের জমিতে বসে পড়ছেন তখন তাঁকে বাধা না দিলে দুই-তিন দশক পর তাঁকে উচ্ছেদ করা যাবে না। এটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ।

মামলার শুনানিতে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যাত্রীরা অভিযোগ করছে বলে প্ল্যাটফর্ম ও রেলের রাস্তা থেকে উচ্ছেদ হচ্ছে।বারুইপুরে ১৯৯৫ থেকে ৪০ টি পরিবার রেলের লাইসেন্স নিয়ে রয়েছে। কোনও তারিখ, সই ছাড়া তাদেরকেও উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ডানকুনিতে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে হকাররা বসেন। সেখানেও নোটিস দেওয়া হয়েছে। এখানে ৩২ টি পরিবারের দোকান, বাসস্থান আছে।

এই মামলায় আদালত জানিয়েছে, রেল যাঁদের বসবার অনুমতি দিয়েছিল তাঁদের উচ্ছেদের ক্ষেত্রে রেলকে আগামী দিনে আগে নোটিশ দিয়ে জানাতে হবে। উচ্ছেদের আগে বিকল্প জায়গার বিষয়টি রেলকে আদালতে জানাতে হবে। এছাড়াও যেসব জায়গায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে সেই সব জায়গা আদৌ রেলের কিনা তা খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীম
Jadavpur: উচ্ছেদ আটকাতে যাদবপুর স্টেশনে অবস্থান; বাম প্রতিরোধের সামনে গভীর রাতে পিছু হটলো বুলডোজার
বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীম
Jadavpur: যাদবপুরে ফের হকার উচ্ছেদের তোড়জোড়; প্রতিরোধে হকারদের সঙ্গে বাম নেতৃত্ব, সাধারণ মানুষ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in