CPIM: গুসকরায় বেহাত হতে বসা দলীয় অফিসের দখল নিলো সিপিআইএম

People's Reporter: ২০২২ সালে লিজের মেয়াদ শেষ হলেও ওই ব্যবসায়ী বাড়ির দখল ছাড়ছিলেন না বলে সিপিআইএম-এর অভিযোগ। শনিবার সেই দলীয় অফিসই পুনরুদ্ধার করে সিপিআইএম নেতা কর্মীরা।
গুসকরায় দলীয় অফিস পুনরুদ্ধার করার পর সিপিআইএম নেতৃত্ব
গুসকরায় দলীয় অফিস পুনরুদ্ধার করার পর সিপিআইএম নেতৃত্বছবি ফেসবুক থেকে সংগৃহীত
Published on

পূর্ব বর্ধমানের গুসকরায় দলীয় অফিসের দখল নিল সিপিআইএম। শনিবার এক মিছিল করে গিয়ে ওই ভবন পুনরুদ্ধার করে সিপিআইএম পূর্ব বর্ধমান জেলার কর্মীরা। ২০১৯ সালে এক ব্যক্তিকে ওই বাড়ি লিজ দেওয়া হয়েছিল। ২০২২ সালে সেই লিজের মেয়াদ শেষ হলেও তিনি তা ফেরত দিচ্ছিলেন না বলে সিপিআইএম-এর অভিযোগ। শনিবার সেই দলীয় অফিসই পুনরুদ্ধার করা হয়।

সিপিআইএম পূর্ব বর্ধমান জেলার ফেসবুক পেজে এক পোষ্টে একথা জানানো হয়েছে। গুসকরা শহরের ৭ নম্বর ওয়ার্ডের লজপাড়ায় রবীন সেন ভবন নামক ওই বাড়িটি আগে সিপিআইএম-এর লোকাল কমিটির কার্যালয় ছিল। যদিও আর্থিক সংকটের কারণে ২০১৯ সালের জানুয়ারি মাসে ওই বাড়িটি লিজ দেওয়া হয়েছিল স্থানীয় এক প্রোমোটারকে। সিপিআইএম-এর অভিযোগ, ২০২২ সালের জানুয়ারি মাসে লিজের নির্ধারিত সময় পেরিয়ে যাবার পরেও ওই ব্যবসায়ী কিছুতেই বাড়িটি ছাড়ছিলেন না। যা নিয়ে কিছুদিন আগেই আইনি পথে যাবার হুঁশিয়ারি দিয়েছিল সিপিআইএম নেতৃত্ব।

আগামী ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের সমর্থনে শনিবার গুসকরা শহরে এক মিছিলের আয়োজন করে সিপিআইএম। এই মিছিলে উপস্থিত ছিলেন একাধিক স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। মিছিল শেষে তাঁরা কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গিয়ে বাড়িটির দখল নেন। নিজেদের পার্টি অফিস দখল নেবার পর সিপিআইএম নেতৃত্ব জানান, লিজের মেয়াদ শেষ হয়ে যাবার পর বারবার অনুরোধ করা সত্ত্বেও ওই ব্যবসায়ী বাড়িটি ছাড়ছিলেন না। তাই বাধ্য হয়েই আমাদের দলের কর্মীরা বাড়িটির দখল নিয়েছে। প্রসঙ্গত, ১৯৯৯ সালের মে মাসে এই অফিসের উদ্বোধন করেছিলেন তৎকালীন মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরী।

সিপিআইএম-এর অভিযোগ, লিজের নির্ধারিত সময় পেরিয়ে যাবার পর বাড়ি ফিরিয়ে দিতে অস্বীকার করার পাশাপাশি ওই ব্যবসায়ী বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর মন্তব্য করেন। যার পরে বাধ্য হয়ে দলের পক্ষ থেকে আইনি পথে যাবার হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও তার পরেও ওই ব্যক্তি ঘরের দখল ছাড়তে রাজি ছিলেন না।

গুসকরায় দলীয় অফিস পুনরুদ্ধার করার পর সিপিআইএম নেতৃত্ব
Maharashtra: মহারাষ্ট্র সরকারের প্রতিশ্রুতি; CPIM-AIKS-এর নাসিক-মুম্বাই কৃষক লংমার্চ প্রত্যাহার
গুসকরায় দলীয় অফিস পুনরুদ্ধার করার পর সিপিআইএম নেতৃত্ব
Md Salim: 'সবই চেক করে নিতে হয়' - হুমায়ুনের সাথে বৈঠক প্রসঙ্গে মুখ খুললেন CPIM রাজ্য সম্পাদক সেলিম

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in