Baruipur: বারুইপুরে এনকাউন্টার! গভীর রাতে পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের

People's Reporter: ঘটনার পুনর্নির্মাণ করানোর জন্য গতকাল গভীর রাতে প্রভাস মণ্ডলকে নিয়ে অপরাধের জায়গায় যায় পুলিশ। অভিযোগ, এরপরেই তিনি পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন।
বারুইপুরে নাবালিকা হত্যার পর স্থানীয় মানুষের বিক্ষোভ
বারুইপুরে নাবালিকা হত্যার পর স্থানীয় মানুষের বিক্ষোভনিজস্ব চিত্র
Published on

বারুইপুরের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হল মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। মঙ্গলবার গভীর রাতে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। পুলিশ সূত্র অনুসারে, ঘটনার পুনর্নির্মাণ করানোর জন্য গতকাল গভীর রাতে প্রভাস মণ্ডলকে নিয়ে অপরাধের জায়গায় যায় পুলিশ। অভিযোগ, এরপরেই তিনি পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ আটকানোর চেষ্টা করলে তিনি পুলিশের দিকে গুলি চালান। পুলিশের পাল্টা গুলিতে জখম হলে তাঁকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গত রবিবার থেকেই বারুইপুর কান্ড নিয়ে তোলপাড় চলছে। এক নাবালিকাকে অপহরণ, গণধর্ষণ এবং হত্যার ঘটনায় বারুইপুরের সূর্যপুর এলাকায় এখনও উত্তেজনা আছে। দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

জানা যাচ্ছে, এই প্রভাসকেই প্রথম আটক করে বিক্ষুব্ধ জনতা। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই ঘটনার সঙ্গে যুক্ত অন্য কয়েকজনের নাম জানতে পারে পুলিস এবং তিনিই ওই নাবালিকার দেহ কোথায় আছে তা পুলিশকে জানিয়েছিলেন। তবে পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় বারবার বয়ান বদল করে পুলিশকে বিভ্রান্ত করছিল প্রভাস। তাই গতকাল রাতে তাঁকে অকুস্থলে নিয়ে যাওয়া হয়েছিল।

গতকালই বারুইপুরের এসপি অফিসে গিয়ে পুলিশ আধিকারিক সহ অন্যান্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বারুইপুরের ঘটনায় দোষীদের কাউকে রেয়াত করা হবে না। এমনকি ঘটনার পর বিক্ষোভ দেখিয়েছে এবং তান্ডব সৃষ্টি করেছে তাদেরকেও ছাড়া হবেনা। এই ঘটনায় কোনোরকম পুলিশি গাফিলতি আছে কিনা তার রিপোর্ট দিতেও তিনি ডিজিকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। তিনি আরও জানান, যারা বিক্ষোভের নামে তান্ডব করেছে তাদের মধ্যে ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদেরও কাউকে ছাড়া হবেনা।  

প্রসঙ্গত নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বিজেপি বাংলার ক্ষমতায় এলে ধর্ষকদের কোর্টে পাঠানো হবে না। সকালে জমা নিয়ে বিকেলে খরচ করা হবে।

বারুইপুরে নাবালিকা হত্যার পর স্থানীয় মানুষের বিক্ষোভ
Baruipur: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল বারুইপুর; পুলিশের ভূমিকায় প্রশ্ন স্থানীয়দের
বারুইপুরে নাবালিকা হত্যার পর স্থানীয় মানুষের বিক্ষোভ
বিজেপিশাসিত রাজ্যে ফের দলিত নিগ্রহের অভিযোগ! বৃদ্ধকে প্রস্রাব চাটতে বাধ্য করল RSS নেতা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in