WB SIR: তফশিলি, আদিবাসী, মতুয়া, সংখ্যালঘুর নাম বাদের চেষ্টা - কমিশন দপ্তরে বিক্ষোভের ডাক বামফ্রন্টের

People's Reporter: বিবৃতিতে বলা হয়েছে, ‘বিবেচনাধীন’ ভোটারদের ৫৮.৫% উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার। ৯৭% ম্যাপিং হওয়া মালদহ, মুর্শিদাবাদে সবথেকে বেশি সন্দেহের তালিকায়।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুফাইল ছবি নিজস্ব চিত্র
Published on

ভোটাধিকার রক্ষায় রাজ্যের মানুষকে একসঙ্গে রাস্তায় নামার আহ্বান জানালো বামফ্রন্ট। সোমবার ২ মার্চ এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আগামী ৪ মার্চ বুধবার কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট। ওই দিনেই রাজ্যের সব জেলায় ‘ভোটাধিকার বাঁচাও’-এর ডাক দিয়ে বিডিও, এসডিও এবং জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখাবে বামফ্রন্ট।

এদিনের বিবৃতিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, “গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করেছে সেখানে রাজ্যের ৬০ লক্ষের বেশি ভোটারের নাম ‘বিবেচনাধীন’ বলে দেখানো হয়েছে। এই তালিকা অনুসরণ করে রাজ্যের লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই তালিকা থেকে স্পষ্ট বিশেষ করে সংখ্যালঘু অংশের বড়ো সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে।”

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিবেচনাধীন’ ভোটারদের ৫৮.৫ শতাংশই উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা জেলার। ৯৭ শতাংশ ম্যাপিং হয়ে যাওয়া মালদহ, মুর্শিদাবাদের মত জেলায় সবথেকে বেশি মানুষকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এছাড়াও আদিবাসী, তফশিলি এবং বিশেষ করে মতুয়া অংশের মানুষের প্রচুর নাম বাদ দেওয়া হয়েছে। গরিব, প্রান্তিক মানুষের সংখ্যাই এই তালিকায় সবথেকে বেশি।

বামফ্রন্টের বিবৃতি
বামফ্রন্টের বিবৃতিসংগৃহীত
বামফ্রন্টের বিবৃতি
বামফ্রন্টের বিবৃতিসংগৃহীত

বিবৃতিতে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করে বলা হয়েছে, বিবেচনাধীন তালিকায় থাকা সব মানুষকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নির্বাচন কমিশন কার্যত বিজেপির নির্দেশে কাজ করছে। এসআইআর প্রক্রিয়ার নামে বিজেপির রাজনৈতিক বয়ানকে কাজে রূপ দেবার চেষ্টা হয়েছে। আর বাস্তব সত্য হল, এই কাজে রাজ্যের সামনের সারির প্রশাসনিক অফিসার, জেলা শাসক, এসডিও, বিডিও-রা কমিশনকে সাহায্য করেছেন।

বিবৃতিতে বামফ্রন্টের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ২০০২-এর সঙ্গে যাদের ম্যাপিং হয়ে গেছে তাদের নাম অবিলম্বে বৈধ ঘোষণা করতে হবে। তাদের কোনোভাবেই বিচারাধীন রাখা চলবে না। বাকি নাম কেন বিবেচনাধীন তা অবিলম্বে প্রকাশ করতে হবে।

রাজ্য বামফ্রন্টের বিবৃতিতে রাজ্যের মানুষের কাছে ভোটাধিকার কেড়ে নেবার বিরুদ্ধে রাস্তায় নামার আবেদন জানিয়ে বলা হয়েছে, ঐক্যবদ্ধ গণ প্রতিরোধে সবাইকে সামিল হতে হবে। বিজেপির পরিকল্পনা রুখতে সমস্ত গণতান্ত্রিক শক্তি, ব্যক্তি, সংগঠনকে এক হওয়ার আহ্বানও জানিয়েছে রাজ্য বামফ্রন্ট। এই দাবিতে ৪ঠা মার্চ দুপুর তিনটের সময় টি বোর্ডের সামনে জমায়েত হয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবে বামফ্রন্ট।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
SIR WB: পাঁচ জেলায় ১৫–২০% ভুয়ো নথি আপলোড; চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ?
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
WB SIR: মতুয়াদের নাম বাদ নিয়ে কেন্দ্রীয় নেতার বিতর্কিত মন্তব্য, ড্যামেজ কন্ট্রোলে রাজ্য বিজেপি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in