এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারগ্রাফিক্স চিত্র- আকাশ নেয়ে

SSC Scam: ফের হাইকোর্টে ভর্ৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশন

People's Reporter: এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি কিছুটা উচ্চ স্বরেই কমিশনের কাছে জানতে চাইলেন, ‘‘আপনারা কী লুকোতে চাইছেন? কেন লুকোতে চাইছেন?’’
Published on

ফের আদালতের ভর্ৎসনার মুখে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এসএসসির ওএমআর শিট মূল্যায়ন সংক্রান্ত একটি সংস্থা ডেটা স্ক্যানটেকের বিষয়ে জানতে চেয়েছিল হাইকোর্ট। কিন্তু সঠিক জবাব দিতে পারেনি কমিশন। এতেই বিচারপতি কিছুটা উচ্চস্বরে কমিশনের কাছে জানতে চাইলেন, ‘‘আপনারা কী লুকোতে চাইছেন? কেন লুকোতে চাইছেন?’’ তবে এদিন বিচারপতির প্রশ্নের জবাবে এসএসসি চেয়ারম্যান জানান, আগামী সোমবার সবকিছুর জবাব দেবেন তিনি। অন্যদিকে, ওই মামলায় এসএসসির আইনজীবী আদালতে জানিয়েছেন তিনি আর এসএসসির আইনজীবীর দায়িত্ব পালন করতে চান না।

এসএসসির ওএমআর শিট মূল্যায়ন সংক্রান্ত একটি সংস্থা ডেটা স্ক্যানটেকের বিষয়ে জানার জন্য শুক্রবার দুপুর ২ টোয় এসএসসির চেয়ারম্যানকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো এদিন হাইকোর্টে যথা সময়ে এসে উপস্থিত হন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং আরও দুই সদস্য। 

বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এসএসসি চেয়ারম্যানকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এবিষয়ে তার জানা নেই কিছু। আগামী সোমবার সবটা জেনে এসে তিনি উত্তর দেবেন। এরপরই কমিশনকে ধমক দেন বিচারপতি।

অন্যদিকে, এদিন আইনজীবী সুতনু পাত্র এসএসসির আইনজীবী পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।

এসএসসির আইনজীবী শুক্রবার বিচারপতিকে শুনানি চলাকালীনই জানিয়ে দেন, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর পদ থেকে সরে দাঁড়াতে চান তিনি। জবাবে বিচারপতি তাঁকে জানিয়ে দেন, ‘‘সেই সিদ্ধান্ত আদালতে নয়, কমিশনের বোর্ড মেম্বারদের উপস্থিতিতে ঠিক করবেন।’’

সম্প্রতি বিচারপতি বসাকের বেঞ্চে এ সংক্রান্ত একটি হলফনামা পেশ করে সিবিআই জানিয়েছিল এসএসসির ওএমআর শিট মূল্যায়নের ক্ষেত্রে ডেটা স্ক্যানটেক সংস্থার ভূমিকা রয়েছে। এর পরেই এসএসসির বোর্ডের সদস্যদের ডেকে পাঠান বিচারপতি।

আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
Kolkata: খাস কলকাতায় গণধর্ষণ, নাম জড়াল মেয়র পারিষদের ছেলের, থানায় বিক্ষোভ বামেদের
এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
CPIM: তৃণমূলের ব্রিগেডের দিন দশে ১০ কর্মসূচি নিয়ে পথে নামছে CPIM! কোথায় কবে সভা দেখুন
এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
Kunar Hembram: মোদীর 'সংঘবদ্ধ' বঙ্গ বিজেপিকে বুড়ো আঙুল, বিধায়কের পর দল ছাড়ছেন এই সাংসদ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in