রাজ্য গণনাকেন্দ্র কমানো হল ২১টি। ২০২১ সালে রাজ্যে ভোট গণনাকেন্দ্র ছিল ১০৮টি। যা এবার কমিয়ে করা হল ৮৭। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা ভিত্তিক গণনাকেন্দ্রের সংখ্যা এবং তার ঠিকানা জানিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে ২০১৬ সালের ৯০টি গণনাকেন্দ্রের অনুপাতে ২০২১ তা বেড়েছিল ১৮টি। যদিও এবার তা ২০১৬ সালের চেয়েও কমানো হল।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুসারে -
● উত্তর ২৪ পরগনার ৩৩টি আসনের গণনা হবে মোট ৮টি কেন্দ্রে।
● দক্ষিণ ২৪ পরগনার ৩১ আসনের ভোট গণনা হবে ১২ কেন্দ্রে।
● মুর্শিদাবাদের ২২ আসনের ভোট গণনা হবে ৬ কেন্দ্রে।
● হুগলীর ১৮ আসনের ভোট গণনা হবে ৬ কেন্দ্রে।
● নদীয়ার ১৭ আসনের ভোট গণনা হবে ৪ কেন্দ্রে।
● পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং পূর্ব বর্ধমানের ১৬টি করে আসনের জন্য গণনা হবে যথাক্রমে ৪, ৪ এবং ৩টি কেন্দ্রে।
● পশ্চিম মেদিনীপুরের ১৫ আসনের গণনা হবে ৪ কেন্দ্রে।
● বাঁকুড়া, মালদহর ১২টি করে আসনের জন্য গণনা হবে ৩ এবং ২টি কেন্দ্রে।
● বীরভূম, কলকাতার ১১টি করে বিধানসভা আসনের জন্য ভোট গণনা হবে ৩ এবং ৫ কেন্দ্রে।
● কোচবিহার, উত্তর দিনাজপুর, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের ৯টি করে আসনের গণনা হবে ৫, ২, ৩ এবং ২ কেন্দ্রে।
● দক্ষিণ দিনাজপুরের ৬ আসনের গণনা হবে ২ কেন্দ্রে।
● আলিপুরদুয়ার এবং দার্জিলিং-এর ৫ আসনের গণনা হবে ১ এবং ৩ কেন্দ্রে।
● ঝাড়গ্রামের ৪ আসনের গণনা হবে ১ কেন্দ্রে।
● কালিম্পং-এর ১ আসনের গণনা হবে ১ কেন্দ্রে।
পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দু'টি পর্বে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল। ভোটের ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ মে। এবার পশ্চিমবঙ্গে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮০,৭১৯।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন