রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। লোকভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরুর আগেই মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। এদিন শপথ নিচ্ছেন মোট ৩৫ জন মন্ত্রী।
এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন –
তাপস রায়
অর্জুন সিং
দীপক বর্মণ
শারদ্বত মুখোপাধ্যায়
অজয় পোদ্দার
জগন্নাথ চট্টোপাধ্যায়
মনোজ ওঁরাও
স্বপন দাশগুপ্ত
গৌরীশঙ্কর ঘোষ
শঙ্কর ঘোষ
কল্যাণ চক্রবর্তী
অরূপ কুমার দাস
দুধকুমার মণ্ডল।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী –
ইন্দ্রনীল খাঁ
রাজেশ মাহাতো
মালতী রাভা রায়
প্রতিমন্ত্রী –
অশোক দিন্দা
জুয়েল মুরমু
কৌশিক চৌধুরী
কলিতা মাজি
অমিয় কিস্কু
বিশাল লামা
দীপঙ্কর জানা
বিরাজ বিশ্বাস
সুমনা সরকার
আনন্দময় বর্মণ
হরেকৃষ্ণ বেরা
শান্তনু প্রামাণিক
উমেশ রায়
পূর্ণিমা চক্রবর্তী
দিবাকর ঘরামি
গার্গী দাস ঘোষ
নাদিয়ার চাঁদ বাউরি
ভাস্কর ভট্টাচার্য
মৌমিতা বিশ্বাস মিশ্র
এর আগে গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিগত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের অষ্টাদশ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী ছাড়াও মন্ত্রীপদে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু।
প্রসঙ্গত, এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতাসীন হয়েছে। সেই হিসেবে শুভেন্দু অধিকারীই রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। রাজ্যের হিসেবে তিনি নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। রাজ্যের দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা এবং ভবানীপুর কেন্দ্রে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে তিনি অন্যান্য দাবীদারদের অনেকটাই পেছনে ফেলেছিলেন। শপথ গ্রহণের আগের দিন ৮ মে নিউটাউনে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭ আসন পেয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন