Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল ব্রিগেডে শপথ

People's Reporter: এদিনের বৈঠকে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। নিউটাউনে নব নির্বাচিত বিধায়কদের বৈঠক হয়।
মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছবি, বিজেপি ওয়েস্টবেঙ্গল ফেসবুক পেজের ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকের পর একথা ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। এদিনের বৈঠকে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নব নির্বাচিত বিধায়কদের বৈঠক হয়।

এদিনের বৈঠক শেষে অমিত শাহ জানান, বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ছাড়া আর কোনও নাম উঠে আসেনি। যারা যারা প্রস্তাব দিয়েছেন তারা সবাই শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেছেন। তিনি আরও জানান, মোট আটটি প্রস্তাব এসেছিল। পাশাপাশি রাজ্যে বিজেপির বিপুল জয়ের জন্য তিনি নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। আগামীকালের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

সদ্যসমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর – দুই কেন্দ্র থেকেই জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এর মধ্যে ভবানীপুর কেন্দ্র থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছেন। এর আগে ২০২১ রাজ্য বিধানসভা নির্বাচনেও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম কেন্দ্রে পরাজিত করেছিলেন। পরে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ভবানীপুর কেন্দ্রেও তিনি পরাজিত হয়েছেন।

পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভার মেয়াদ শেষ হয়েছে গতকাল ৭ মে। গতকালই বিধানসভা ভেঙে দেবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত রাজ্যপালের কাছে ইস্তফা পত্র তুলে দেননি বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তাঁর দাবি, তিনি পরাজিত হননি। তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী ইস্তফা না দেওয়ায় বর্তমানে রাজ্যের শাসনক্ষমতা রাজ্যপালের হাতে। আগামীকাল শুভেন্দু অধিকারী শপথ নিলে নতুন সরকারের কার্যক্রম শুরু হবে।

পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের মধ্যে এবারের নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে ২০৭ আসনে। ৮০টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। ২টি আসন গেছে হুমায়ুন কবীরের দখলে এবং ১টি করে আসনে জয়ী হয়েছে সিপিআইএম এবং আইএসএফ। একমাত্র ফলতা আসনের নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে এবং আগামী ২১ মে এই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৪ মে ওই আসনের ফলাফল ঘোষিত হবে।

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
WB News: আপ্ত সহায়কের হত্যাকান্ডে পুলিশি তদন্তেই আস্থা রাখলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Suvendu Adhikari: চার জেলাশাসকের সঙ্গে তৃণমূল-আইপ্যাকের যোগসাজশ, অভিযোগ শুভেন্দু অধিকারীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in