প্রাক্তন সাংসদ হিসেবে নেবেন না পেনশন, সমাজ মাধ্যমে প্রশংসিত বিকাশ ভট্টাচার্যর 'ব্যতিক্রমী' পদক্ষেপ

People's Reporter: ২০২০ সাল থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন বিকাশ। সদ্যই তাঁর মেয়াদ ফুরিয়েছে। প্রাক্তন সাংসদ হিসেবে তাঁর পেনশন পাওনা। কিন্তু তিনি তা নেবেন না বলে জানিয়েছেন।
বিকাশরঞ্জন ভট্টাচার্য
বিকাশরঞ্জন ভট্টাচার্যফাইল ছবি
Published on

রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসাবে পেনশন নেবেন না বিকাশরঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার এই মর্মে রাজ্যসভার সচিবালয়কে চিঠি লিখেছেন সিপিআইএম-এর সাংসদ। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে লড়ছেন তিনি।

রাজ্যসভার সচিবালয়কে লেখা চিঠিতে বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, “অবসরপ্রাপ্ত সাংসদ হিসেবে পেনশন গ্রহণ করতে ইচ্ছুক নই আমি। সংসদীয় রেকর্ডে আমার এই ইচ্ছার কথা তুলে রাখা হোক।“

২০২০ সাল থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন বিকাশ। সদ্যই তাঁর মেয়াদ ফুরিয়েছে। প্রাক্তন সাংসদ হিসেবে তাঁর পেনশন পাওনা। কিন্তু তিনি তা নেবেন না বলে জানিয়েছেন। যাদবপুরের সিপিআইএম প্রার্থীর এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে। এমনকি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও নিজের সোশ্যাল মিডিয়ায় বিকাশ ভট্টাচার্যের এই সিদ্ধান্তের প্রশংসা করে লিখেছেন, "আপনার জন্য গর্বিত, স্যার।"

বলে রাখা ভালো, সিপিআইএমের কোনও জনপ্রতিনিধি যে পরিমাণ বেতন বা পেনশন পান, তা দলকে দিয়ে দিতে হয়। দল সেই টাকার একটি নির্দিষ্ট অংশ তাঁকে দেয়। 

আসন্ন বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সম্প্রতি মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। হলফনামা অনুযায়ী, তিনি ও তাঁর স্ত্রী দুজনেই কোটিপতি। তাঁর হাতে ৬৭ হাজার ৩৯১ টাকা নগদ রয়েছে। তাঁর নামে স্থায়ী আমানত, পিপিএফ-সহ মোট সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ২৩ লক্ষ ৪৬ হাজার ২৮৮ টাকা। কোনও স্থাবর সম্পত্তি নেই। নিজের নামে বাড়িও নেই। দুটি গাড়ি আছে, যার মধ্যে একটি ৭২ লক্ষ টাকা দামের অডি।

তবে তাঁর স্ত্রী ইভা ভট্টাচার্যের নামে দু’টি বাড়ি রয়েছে। স্ত্রীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৫ কোটি ১৪ লক্ষ ৮৬ হাজার ৯৮০ টাকা। মোট ৬০০ গ্রাম গয়না রয়েছে তাঁর। মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ৫৭ লক্ষ ৫২ হাজার ৬৪৯ টাকার।

বিকাশরঞ্জন ভট্টাচার্য
আমিই মামলা করেছিলাম, আজ আমার চেয়ে খুশি কেউ না - বাতিল ভোটার নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে মমতা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in