Rajya Sabha: রাজ্যসভা নির্বাচনে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন তিন তৃণমূল ত্যাগী প্রাক্তন সাংসদ

People's Reporter: নির্বাচনে তৃণমূল ক্ষমতাচ্যুত হবার পর রাজ্যসভার সাংসদ পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছিলেন এঁরা। ৯ জুলাই বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর হাত থেকে পতাকা নিয়ে তাঁরা বিজেপিতে যোগ দেন।
রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দেবার পর
রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দেবার পরছবি ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

রাজ্যসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন তিন বিজেপি প্রার্থী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। সোমবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে বিজেপির তিন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সম্প্রতি তাঁরা বিজেপিতে যোগ দেন।

রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতাচ্যুত হবার পর রাজ্যসভার সাংসদ পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছিলেন এঁরা। এরপর গত ৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর হাত থেকে পতাকা নিয়ে তাঁরা বিজেপিতে যোগ দেন। সেইদিন রাতেই তাঁদের নাম রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

গত ৮ জুন তৃণমূল এবং সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। এরপর ১০ এবং ১১ জুন সাংসদ পদ এবং তৃণমূল থেকে ইস্তফা দেন যথাক্রমে সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। তখনই অনুমান করা হয়েছিল এই তিনজন পদত্যাগী সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন। সেই জল্পনা সত্যি করেই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন এবং ফের রাজ্যসভায় মনোনয়ন পেয়েছেন। রাজ্য বিধানসভার বর্তমান রাজনৈতিক সমীকরণ অনুসারে এদের জয় নিশ্চিত।

যদিও তিন প্রাক্তন তৃণমূল সাংসদের বিজেপির যোগদান এবং প্রায় সঙ্গেই সঙ্গেই প্রার্থী হয়ে যাওয়া নিয়ে সমালোচনার মুখে পড়ে রাজ্য বিজেপি। প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। কারণ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অতীতে বারবারই বলেছিলেন, তৃণমূলের কাউকে বিজেপিতে জায়গা দেওয়া হবে না। তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ থাকবে। তবে গত ৯ জুলাই তিন প্রাক্তন তৃণমূল সাংসদের বিজেপিতে যোগদানের পর তিনি জানান এটি একটি ব্যতিক্রমী ঘটনা।

আগামী ২৪ জুলাই রাজ্যসভার এই তিন আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেবার শেষ দিন আগামীকাল ১৪ জুলাই। তার আগেই এই তিন প্রার্থী সোমবার ১৩ জুলাই মনোনয়ন জমা দিলেন। অন্য কোনও প্রার্থী মনোনয়ন জমা না দিলে আগামী ১৫ জুলাই স্ক্রুটিনির পরেই তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন।

রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দেবার পর
Rajya Sabha: বিকেলে বিজেপিতে যোগ, সন্ধ্যেতেই রাজ্যসভার প্রার্থী হয়ে গেলেন তিন প্রাক্তন তৃণমূল সাংসদ
রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দেবার পর
TMC: রাজ্যসভায় ফের ভাঙনের মুখে তৃণমূল; দল এবং সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব, বিজেপি যোগের জল্পনা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in