Netaji: মুখ্যমন্ত্রীর নির্দেশে নেতাজী অবমাননায় কড়া ব্যবস্থার পরেই শমীক ভট্টাচার্যর নাম টানলেন অনন্ত

People's Reporter: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নড়েচড়ে বসে প্রশাসন এবং একাধিক এফআইআর দায়ের করা হয়। গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। মুছে দেওয়া হয় নেতাজী প্রসঙ্গে করা শতাধিক অবমাননাকর পোষ্ট।
বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

গতকালই নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর, অবমাননাকর মন্তব্য প্রসঙ্গে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক সময়ে নেতাজীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক অবমাননাকর পোস্ট হয়েছে। যা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কড়া আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং প্রয়োজনে গ্রেফতারির কথাও বলেন।

বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের মাটিতে এসব চলবে না। আমরা নেতাজীকে সম্মান করি। নেতাজীকে নিয়ে কুরুচিকর পোস্ট বা মন্তব্য করলে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে গ্রেফতারির কথাও বলেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, এই ঘটনা পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ ভালোভাবে নিচ্ছে না। অবিলম্বে ক্ষমা চেয়ে পোষ্ট করুন। নিজেদের পোষ্ট ডিলিট করুন। মুখ্যমন্ত্রী আরও বলেন, আইন সবার জন্য সমান। তিনি মন্ত্রী হোন, সাংসদ হোন, বিধায়ক হোন, যে দলেরই হোন, যেই হোন, যে দলেরই হোন, সরকারি কর্মী, পুলিশকর্মী হলেও আইন সমান ভাবে প্রয়োগ করা হবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নড়েচড়ে বসে প্রশাসন এবং একাধিক এফআইআর দায়ের করা হয়। গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। মুছে দেওয়া হয় নেতাজী প্রসঙ্গে করা শতাধিক অবমাননাকর পোষ্ট। এরপরেই এই বিতর্কে মুখ খুলেছেন বিজেপির রাজ্যসভা সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজ। মূলত যার মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের শুরু।

গতকালের ঘটনার পরেই বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। এদিন তিনি বলেন, আমি বুঝতে পারছি না যে তিনি কোন ইস্যুতে একথা বলেছেন। আমার তো নাম উনি নেননি। সাংসদ বলেছেন। সাংসদ তো শমীক ভট্টাচার্যও।

রাজনৈতিক মহলের মতে, অতি সম্প্রতি এক মন্তব্যে রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য টেনে এনেছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কিত একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে তিনি নেতাজীর নাম না করলেও ফরওয়ার্ড ব্লকের প্রসঙ্গে টেনে আনেন। যে মন্তব্যকে ঘিরে নেতাজী অবমাননানার অভিযোগ ওঠে। এদিন সুকৌশলে সেই ঘটনার কথাই মনে করিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজ।  

কিছুদিন ধরেই নেতাজীকে নিয়ে লাগাতার অবমাননাকর মন্তব্য করে আসছিলেন নিজেকে মহারাজ বলে দাবি করা নগেন্দ্রনাথ রায়। বিভিন্ন সময় তিনি নেতাজীকে ‘দেশদ্রোহী’ও বলেছেন। অনন্ত মহারাজের বক্তব্যের সমর্থনে তাঁর একাধিক সমর্থক সোশ্যাল মিডিয়ায় নেতাজী সুভাষচন্দ্র বসুকে টেনে এনে অবমাননাকর, কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন।

বিজেপি সাংসদ নগেন্দ্রনাথ রায়ের দাবি অনুসারে, কোচবিহারের মহারাজা যুদ্ধ করে হিটলার এবং আজাদ হিন্দ ফৌজকে ধ্বংস করেছে। কোনও নেতাজির ক্ষমতা ছিল না আজাদ হিন্দ ফৌজ তৈরি করার।…ব্রিটিশের বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ বন্দুক ধরেছিল। তাদের হাত ব্রিটিশ কেটে দেয়নি তার একমাত্র কারণ ছিল কোচবিহারের মহারাজা। সম্প্রতি কোচবিহারের দিনহাটায় এক সভার পরে তিনি সাংবাদিকদের একথা বলেছিলেন।

বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
Kolkata: 'ইতিহাস বলে মনের জোর গায়ের জোরের চেয়ে বেশি' - আকাদেমির রঙ বিতর্কে কমলেশ্বর মুখার্জি
বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
Jadavpur: খোদ বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দরবারে নালিশ, খতিয়ে দেখার আশ্বাস শুভেন্দুর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in