Kolkata Traffic: যোগ দিবসের কর্মসূচি, আগামী ৭ দিন বন্ধ রেড রোড, যান নিয়ন্ত্রণ বেশ কিছু রাস্তায়

People's Reporter: রবিবার ২১ জুন রেড রোডে অনুষ্ঠিত হবে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীফাইল ছবি, পিআইবি থেকে সংগৃহীত
Published on

যোগ দিবসের কর্মসূচীর জন্য আগামী সাত দিন বন্ধ থাকবে রেড রোড। আগামী রবিবার ২১ জুন রেড রোডেই অনুষ্ঠিত হবে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসের এই কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই কর্মসূচিতে যোগ দেবেন বহু মানুষ। সেই কারণেই রবিবার রাত ১০টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোড। আগামী রবিবার ২১ জুন পর্যন্ত রেড রোডে সমস্ত ধরণের যান চলাচল বন্ধ রাখা হচ্ছে।

রবিবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০ জুন শনিবার রাত ২টো থেকে এজেসি বোস রোড, মৌলালী মোড়, সেন্ট জাজেস গেট ধরে দক্ষিণমুখী যান নিয়ন্ত্রণ করা হবে। যোগ দিবসে প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ জারি থাকবে।

অন্যদিকে স্ট্র্যান্ড রোড, সিআর এভিনিউ সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে অথবা বন্ধ রাখা হবে। মেয়ো রোডেও বন্ধ থাকবে সমস্ত যান চলাচল। এছাড়াও শনিবার ২০ জুন রাত ২ টো থেকে যোগ দিবসের কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত হসপিটাল রোড, ক্যাসুরিনা এভিনিউ, খিদিরপুর রোড, আরআর এভিনিউ, গোষ্ঠ পাল সরণি, ডাফরিন রোড, আউটরাম রোডে যান চলাচল বন্ধ থাকবে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আগামী রবিবার ২১ জুন ডালহৌসি এবং হাওড়ামুখী বাসগুলিকে বেলভেডিয়ার রোড এবং এজেসি বোস রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দক্ষিণমুখী গাড়ি রেড রোডের বদলে মেয়ো রোড ক্রসিং হয়ে ডাফরিন রোড ধরে যাবে। উত্তরমুখী গাড়ি ডাফরিন রোড, মেয়ো রোড ধরে যাবে। পরিস্থিতি বিবেচনা করে সেই সময় ট্রাফিক পুলিশ কোন রাস্তা দিয়ে কোন গাড়ি যাবে তা সিদ্ধান্ত নেবে।

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Noida: কম মজুরি, অতিরিক্ত কাজের চাপ, বেঁচে থাকার লড়াই: কী কারণে নয়ডায় শ্রমিকরা রাস্তায়?
আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Mamata Banerjee: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা, ভোট-পরবর্তী হিংসা মামলায় সওয়াল করবেন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in