Ananta Maharaj: ভাষা দিবসের মঞ্চে মমতা ব্যানার্জির পাশে বিজেপি সাংসদ, পেলেন 'বঙ্গবিভূষণ' সম্মান

People's Reporter: এদিন ‘অমর একুশে’-র শহিদবেদীতে একসাথে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজ। মঞ্চেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক ডান পাশে বসেছিলেন তিনি।
বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী
বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রীছবি সৌজন্যে ফেসবুক
Published on

ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে। বিজেপি সাংসদকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের মুখে এই ঘটনা অস্বস্তিতে ফেলেছে বিজেপি শিবিরকে। রাজ্য-রাজনীতিতে নতুন কোনও সমীকরণ দেখতে পাওয়ার জল্পনা তুঙ্গে।

শনিবার, ২১ ফেব্রুয়ারি, রাজ্য সরকারের তরফ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান করা হয়। এদিন সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের হাতে ‘বঙ্গবিভূষণ’ এবং ‘বঙ্গভূষণ’ সম্মান তুলে দেয় রাজ্য। এবারের দীর্ঘ তালিকায় প্রথম নাম ছিল রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের। রাজবংশী সম্প্রদায়ের মানুষদের জন্য তাঁর অবদানকে স্বীকৃতি দিয়ে এই সম্মান দেওয়া হয়েছে তাঁকে।

সম্মান গ্রহণের পর নিজের বক্তৃতাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি সাংসদ। তিনি বলেন, ১৯৪৭ সালে ‘ডোমিনাল’ সরকারের সঙ্গে মিলে ভারতের অংশ হয়েছিলেন রাজবংশীরা। সেই থেকে এখনও পর্যন্ত বঞ্চনা, লাঞ্চনা, তিরস্কারের শিকার হয়ে যাচ্ছেন তাঁরা। তাঁর কথায়, ‘’বিজেপির সাংসদ তো কী হয়েছে? ওঁরা আমাদের জন্য কিছু করেছে না।‘’

এদিন ‘অমর একুশে’-র শহিদবেদীতে একসাথে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজ। মঞ্চেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক ডান পাশে বসেছিলেন তিনি। শুধু তাই নয়, অনুষ্ঠানের একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে প্রথম ছবিটিই অনন্ত মহারাজকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান তুলে দেওয়ার মুহূর্তের। ভোটের মুখে এই সমস্ত ঘটনাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

তবে রাজ্য বিজেপি প্রকাশ্যে এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, ‘’ রাজ‍্য সরকার ‘বঙ্গবিভূষণ’ দিয়েছে, উনি নিয়েছেন।‘’ রাজ‍্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্যসভায় উনি (অনন্ত মহারাজ) আমার সহকর্মী। সম্মান পেয়েছেন, ভালই তো। আমার ভীষণ ভাল লাগছে। আমার সহকর্মী যে সম্মানই পান আমার ভাল লাগে।’’

তবে এর আগেও এক মঞ্চে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজকে। ২০২২ সালে চিলা রায়ের ৫১২ তম জন্মদিবস উপলক্ষ্যে এক মঞ্চে দেখা গেছিল দু’জনকে। ২০২৪ সালে লোকসভা ভোটের পর বিজেপি সাংসদের বাড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখনও তাঁর দলবদলের জল্পনা তৈরি হয়েছিল।

উল্লেখ্য, এবার সঙ্গীত ও বিনোদনজগতের এক ঝাঁক শিল্পীকে 'বঙ্গবিভূষণ' ও 'বঙ্গভূষণ' সম্মাননা দিয়েছে রাজ্য সরকার। অনন্ত মহারাজ ছাড়াও 'বঙ্গবিভূষণ' পেয়েছেন শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, চিত্রকর গণেশচন্দ্র হালুই এবং কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী
Pratik-ur-Rehman: 'নৈতিকতা'র পাঠ পড়িয়ে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ প্রতীক-উর রহমানের
বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী
Pratik-ur-Rehman: প্রতীক-উর রহমানকে বহিষ্কার করলো সিপিআইএম

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in