সুদূর আফগানিস্তানের মতো ভারতেও প্রচ্ছন্ন ধর্মীয় সন্ত্রাস চলছে - টুইট করে বিপাকে স্বরা ভাস্কর

তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। বিভিন্ন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি হিন্দুদের আবেগে আঘাত করেছেন।
স্বরা ভাস্কর
স্বরা ভাস্করফাইল চিত্র
Published on

দেশে হিন্দুত্বের সন্ত্রাস চলছে। এর প্রতিবাদ করতে হবে। এরকম টুইট করে ফের বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। বিভিন্ন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি হিন্দুদের আবেগে আঘাত করেছেন।

প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন করায় মোদি সরকারের সমালোচনা করেছিলেন অভিনেত্রী। এবার আফগানিস্তানে তালিবানি শাসনের সঙ্গে দেশে হিন্দুত্বের সন্ত্রাসের তুলনা টেনে আনলেন তিনি। কী বলেছেন স্বরা?

স্বরা ভাস্কর
Afghanistan: প্রতিশ্রুতি ভঙ্গ তালিবানিদের - বিমানবন্দর অভিমুখী মহিলা শিশুদের মারধোর, বেত্রাঘাত

বুধবার তালিবানের আফগানিস্তান দখলের প্রতিবাদে একটি টুইট করে দাবি করেন, সুদূর আফগানিস্তানের মতো ভারতেও প্রচ্ছন্ন ধর্মীয় সন্ত্রাস চলছে। তিনি লেখেন, হিন্দুত্বের সন্ত্রাসেও ভালো থাকতে পারি না, সেখানে তালিবানের সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। তালিবান সন্ত্রাস নিয়ে যখন স্থির থাকতে পারছি না, তখন হিন্দুত্বের সন্ত্রাস নিয়েও প্রতিবাদ জানানো উচিৎ।

এই টুইটে তীব্র ক্ষোভ প্রকাশ করে নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে গ্রেফতার করার দাবি জানান। লিখিত অভিযোগও দায়ের হয়। তিনি টুইটে লেখেন, আমাদের মানবিক ও নৈতিকমূল্য কখনই অত্যাচারী ও নিপীড়িতের ভিত্তিতে গঠন হওয়া উচিত নয়।

স্বরা ভাস্কর
Afghanistan: একাধিক প্রদেশে জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে বিক্ষোভ আফগান নাগরিকদের

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, সেখানে মহিলাদের অবস্থা নিয়ে শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করেছে বলিউড। একাধিক অভিনেতা সোশ্যাল মিডিয়ায় মন্তব্যও করেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in