পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার আগ্রার যুবক ল্যান্স নায়েক আদর্শ কুমার

People's Reporter: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আদর্শ কুমার নামের এক যুবককে গ্রেফতার করলো উত্তর প্রদেশ ATS। আদর্শ কুমার ওরফে লাকি উত্তর প্রদেশের আগ্রার বাসিন্দা।
আদর্শ কুমার
আদর্শ কুমারছবি সংগৃহীত
Published on

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আদর্শ কুমার নামের এক যুবককে গ্রেফতার করলো উত্তর প্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS)। ২৪ বছর বয়সী আদর্শ ভারতীয় নৌবাহিনীর ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন।

আদর্শ কুমার ওরফে লাকি উত্তর প্রদেশের আগ্রার জেলার কাগারোল থানার চিতাপুর গ্রামের বাসিন্দা। তিনি কেরলের কোচিতে কর্মরত ছিলেন। নৌ বাহিনী সম্পর্কিত একাধিক সংবেদনশীল গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

উত্তরপ্রদেশ এটিএস জানিয়েছে, তদন্তে নিশ্চিত হওয়া গেছে পাকিস্তানের এক আইএসআই এজেন্টের সাথে দীর্ঘসময় যোগাযোগ ছিল আদর্শ কুমারের। কৌশলগতভাবে সংবেদনশীল নৌ যুদ্ধজাহাজের ছবি এবং একাধিক তথ্য আইএসআই এজেন্টকে পাঠিয়েছিলেন তিনি। আইএসআই এজেন্ট এবং আদর্শের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট মারফত টাকা আদানপ্রদানও হয়েছে।

আধিকারিকদের মতে, অভিযুক্তের শেয়ার করা তথ্য জাতীয় নিরাপত্তায় গুরুতর প্রভাব ফেলতে পারে, কারণ এতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌ সম্পদের ছবি এবং বিবরণ রয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়ার পর ১০ মার্চ উত্তরপ্রদেশ এটিএস তাঁকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আদর্শ কুমারকে আদালতে হাজির করা হলে, বিচারপতি তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদর্শের মোবাইল সহ অন্যান্য ডিভাইসগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি পরীক্ষা করে দেখা হবে। গুপ্তচরবৃত্তি নেটওয়ার্কে অন্য কোনও ব্যক্তি জড়িত থাকতে পারে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

আদর্শ কুমার
Odisha: ২০ মাসে ওড়িশায় ৫৪টি সাম্প্রদায়িক দাঙ্গা, ৭টি গণপিটুনির ঘটনা - বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
আদর্শ কুমার
LPG Crisis: দেশজুড়ে জ্বালানি সঙ্কট, সরবরাহ বজায় রাখতে অত্যাবশ্যকীয় পণ্য আইন প্রয়োগ কেন্দ্রের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in